ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার বছর ধরে তালা বন্ধ তমালতলা ডাকঘর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০১৪ ২:৪২ অপরাহ্ণ

Bagatipara-25-11-14মাহাবুবুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) : ডাক বিভাগ সরকারের একটি গুরুত্তপূর্ন সেক্টর হওয়া সত্তেও অযতœ আর অবহেলায় প্রায় চার বছর যাবত তালা বন্ধ রয়েছে তমালতলা পোস্ট অফিস। পোস্ট মাস্টারের দোকানেই চলছে পোস্ট অফিসের কার্যক্রম। এলাকাবাসীর অভিযোগ চিঠি প্রাপকের ঠিকানায় সঠিকভাবে দেয়া হয় না। কালের স্বাক্ষি হয়ে দাড়িয়ে আছে তমালতলা পোস্ট অফিসের সাইন বোর্ডটি। পরিত্যক্ত হতে বসেছে পোস্ট অফিসের টিন সেড ঘরটিও।

Shamol Bangla Ads

নামেই ডাকঘর খাম-টিকেটতো দুরের কথা সারাদিন বসে থাকলেও দেখা মিলবেনা পোষ্ট মাষ্টার অথবা পিওনকে। ডাকঘরের কার্যক্রম চলে তমালতলা বাজারে থাকা পোস্ট মাষ্টারের দোকানে। কিন্তু সেখানে মিলেনা পার্সেল, পার্সেল, ইএমপিএস ইস্যু ও বিল, মানি-অর্ডার ইস্যু-বিলি, ডাক জীবন বীমা, পোষ্টাল অর্ডার, ডাকটিকিট ও রাজস্ব টিকেট এবং দু’টাকার খাম। প্রায় ৪বছর ধরে বন্ধ রয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা পোস্ট অফিসটি। কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে পোস্ট অফিসের টিন সেড ঘর ও সাইনবোর্ড।
তমালতলা কৃষি কারিগরি কজের একাদ্বশ শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম বলেন, “তমালতলা পোস্ট অফিস নামেই পোস্ট অফিস। আমাদেরকে একটি চিঠি রেজিষ্ট্রি করতে উপজেলার লক্ষনহাটী প্রধান ডাকঘরে যেতে হয়।” চকহরিরামপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে নাটোর এনএস কলেজের ¯œাতক তৃতীয় বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম বলেন, “পোস্ট অফিস দির্ঘদিন থেকে বন্ধ থাকায় আমার একটি চিঠি নিয়ে পোস্ট মাস্টারের দোকানে যেতে হয়। কিন্তু সেখানে গিয়েও তাকে পাওয়া যায় না তিনি বেশীর ভাগ সময়ে ব্যবসার কাজে এলাকার বাইরে থাকেন।” নূরপুর মালঞ্চি গ্রামের এমদাদুল হক বলেন, “একটি রাজস্ব টিকেট দিতে পারেন না পোস্ট মাষ্টার।” ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের পরিচালক বাবুল আক্তার ওরফে লিটন বলেন, “সেদিন জরুরি একটি চাকুরীর আবেদন পাঠানোর জন্য পোস্ট মাস্টারের দোকানে গিয়ে পাই নাই।” খন্দকার মালঞ্চি গ্রামের বজলুর রশিদ, কসবে মালঞ্চি গ্রামের শাহিন একই অভিযোগ করেন। কাজিরচক মালঞ্চি গ্রামের হুমায়ুন কবির স্বাধীন বলেন, “আমাদের ঠিকানায় কোন ডকুমেন্ট আসলে তমালতলা পোস্ট অফিসের যিনি দায়িত্বে আছেন তিনি সঠিকভাবে পৌছে দেননা।” খন্দকার মালঞ্চি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা কলেজের মাস্টার্সের ছাত্র আব্দুর রহমান বলেন, “আমি ১১তম শিক্ষক নিবন্ধনের প্রয়োজনিয় কাগজ পত্র পাঠাতে গিয়ে বেশ কয়েকদিন ঘুরেও পোস্ট মাস্টারকে পাইনি। ডাক বিভাগের মতো একটি গুরুত্ব পূর্ন সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান হওয়া সত্তেও কয়েক বছর ধরে এটি বন্ধ থাকলেও কর্তৃপক্ষ যথাযত কোনরুপ ব্যবস্থা গ্রহন করছেননা।”

তবে তমালতলা পোস্ট মাষ্টার আবুল কালাম আজাদ পোস্ট অফিসের ঘর বন্ধ এবং নিজ দোকানে পোস্ট অফিসের কার্যক্রম চালানোর বিষয়টি স্বিকার করে বলেন, সরকারীভাবে কোন বরাদ্দ না পাওয়ায় পোষ্ট অফিসের ঘরটি নতুনভাবে নির্মান বা মেরামত করা সম্ভব হচ্ছেনা বিধায় আমার নিজ দোকানে পোষ্ট অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমাদের এখানে চিঠি রেজিষ্ট্রি, মানি অর্ডার করা হয় আর অন্যান্যে সুবিধা গুলো প্রদান ডাকঘরে পাওয়া যাবে। সরকারী পোষ্ট অফিসের মাষ্টারের কাজ এবং আমার কাজ একই কিন্তু তাদের বেতন আঠার হাজার টাকা আর আমরা মাত্র এক হাজার টাকা ভাতা পাই। এই সামান্য ভাতা ভূক্ত হয়েও আমরা আমাদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।

Shamol Bangla Ads

এব্যপারে রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল অসিত কুমার বলেন, বিষয়টি আমার জানা নেই। আর এসকল বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। তবে পোস্ট মাস্টার দায়িত্ব অবহেলা করলে অবশ্যই তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads