ads

সোমবার , ২৪ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাউন্সিলর ওলিউর রহমান হত্যাকান্ড : মঙ্গলবার সকল পৌরসভায় কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৪, ২০১৪ ৫:০১ অপরাহ্ণ
কাউন্সিলর ওলিউর রহমান হত্যাকান্ড : মঙ্গলবার সকল পৌরসভায় কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ

নাটোর প্রতিনিধি : বাংলাদেশ পৌরসভা সমিতি-ম্যাব খুলনা অঞ্চলের প্রচার সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিউর রহমানের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ২৫ নভেম্বর মঙ্গলবার সকল পৌরসভায় সকাল ১১ টা পর্যন্ত একযোগে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের কর্মসূচী ঘোষণা করেছে। সোমবার বাংলাদেশ পৌরসভা সমিতি-ম্যাব সভাপতি মেয়র আব্দুল বাতেন এবং ম্যাব-মহাসচিব, সিংড়া পৌরসভার মেয়র শামিম আল রাজি’র এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচী ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

প্রেস বিজ্ঞপ্তিতে নিহত কাউন্সিলর ওলিউর রহমানের অকাল মৃত্যুতে ম্যাব’র পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তাছাড়া অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য গত ২৩ নভেম্বর/১৪ তারিখ রোববার সকাল ৬টায় মনিং ওয়ার্কের সময় নওয়াপাড়া এলাকায় মোটর সাইকেলধারী কয়েকজন দুর্বৃত্ত কাউন্সিলর ওলিউর রহমানকে নিশংসভাবে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

Need Ads