ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রৌমারীতে জেএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ
রৌমারীতে জেএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চলতি জেএসসি পরীক্ষায় বদলি হিসেবে পরীক্ষায় অংশ গ্রহণের দায়ে নাজমুল হোসেন ও এমদাদুল হক নামের দুই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহষ্পতিবার জেএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হান্নান রৌমারীর যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের দু’জনের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

যাদুরচর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আতিকুর রহমান ওই দুইজন ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তারের কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই দুইজন বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী হয়ে বদলি হিসেবে অংশ গ্রহণ করে আসছিল। #

ধার্মিক চোর…

Shamol Bangla Ads

মোটরসাইকেল চুরি করে গভীর রাতে আবার তা মালিকের বাড়িতে ফেরত দিয়ে নজির সৃষ্টি করেছে এক চোর। তবে অনেক খুঁজেও চোরকে পাওয়া যায়নি। কে বা কারা সেটি চুরি করে এবং কেনই বা ফেরত দেয় এ রহস্যের জট খোলেনি এখনও। গোটা এলাকায় বিষয়টি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। ঘটনাটি ঘটে বুধবার (১৯ নভেম্বর) রৌমারী উপজেলার শৌলমারী গ্রামে। জানা গেছে, ১৬ নভেম্বর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজা মিয়া রিপন তার বন্ধুদের নিয়ে রৌমারী বাজারস্থ সিয়াম বাস কাউন্টারে আলোচনা করছিলেন। এ সময় কে বা কারা বাস কাউন্টারের সামনে থেকে তার ডিসকভার মোটরবাইকটি চুরি করে। দিনভর সেটি বিভিন্ন জায়গায় খোজাখুজির পর না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। এমনকি থানায় ডায়রি করতেও অনিহা প্রকাশ করেন। কিন্তু বুধবার রাত ২ টার দিকে বাড়ির আঙ্গিনায় গাড়ির শব্দ শুনে তড়িঘড়ি করে দরোজা খুলে বের হতেই গাড়ি রেখে দুচোর দৌড়ে পালিয়ে যায়। পরে দেখতে পায় গাড়িটি তারই। তৎক্ষনাত এদিক সেদিক লোকজন নিয়ে হন্যে হয়ে খুঁজেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি এখন টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads