স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সম্মেলন/২০১৪ উপলক্ষে এক আলোচনা সভা ২১ নভেম্বর সন্ধ্যায় নিউমার্কেটস্থ বিপ্লবী রবী নিয়োগী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অধ্যাপক তপন সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, কমল চক্রবর্তী, শাহ আলম বাবুল, খায়রুল আহসান নিউটন, দুলাল মাস্টার, শ্যামলী মালাকার, এরশাদ আলী, গোলাম মোস্তুফা প্রমূখ। সভায় কেন্দ্রীয় সংসদের সাথে আলোচনা স্বাপেক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেরপুর জেলা সম্মেলন করার লক্ষে ৯ সদস্য বিশিষ্ট্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।




