ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের অঙ্গিকার করেছে র্শীষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন। পাশাপাশি ‘সবার জন্য ইন্টারনেট’ পৌঁছে দেবার আকাঙ্খায় আগামী ৫ বছরে ৫ কোটি ইন্টারনেট গ্রাহকে সেবা প্রদান করা হবে জানান গ্রামীণফোনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
১৯ নভেম্বর বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল, ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল হেড তৌহিদুর রহমান ত্লাুকদার ও হেড অফ রিজিওনাল অপারেশন নন্দন কুমার সাহা উপস্থিত ছিলেন।
সম্প্রতি গ্রামীণফোন ৫ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। থ্রিজি সেবা নিশ্চিত করে গ্রামীণ ফোন সবার মধ্যে শক্তিশালী ইন্টারনেট ছড়িয়ে দিতে চায়।




