ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ-শেরপুর সড়কের পৌর এলাকার ছালামতপুর নামক স্থানে সিএনজি ও লাইেেটসের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই জোশেফ মিয়া(৩৪)নামের এক ব্যক্তি নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুস সহীদ(৪২)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলা পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের জোশেফ মিয়া(৩৪) সিলেট থেকে বাড়ী ফেরার পথে আউশকান্দি হয়ে একটি যাত্রীবাহী সিনজি যোগে রওয়ানা হন। সিএনজিটি নবীগঞ্জ-শেরপুর সড়কের ছালামতপুর নামক স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি লাইটেস এর সাথে মুখোমুখি সংর্ঘষে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা জোশেফ মিয়াকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাসস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জনতা ঘাতক লাইটেসটি আটকিয়ে পুলিশে খবর দিলে পুলিশ গাড়ী আটক করে লাশ উদ্ধার করে। পরে নিহতের বাড়ীতে খবর দিলে তার আত্মীয় স্বজনরা এসে লাশ নিয়ে যায়। অপর যাত্রী আব্দুস সহীদ(৪২) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহততের পারিবারিক সুত্রে জানা যায় নিহত জোশেফ মিয়ার বিয়ের পানচিনি অনুষ্টান হয়েছিল এবং কিছু দিনের মধ্যেই বিয়ের আনুষ্টানিকতা হওয়ার কথা ছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads