কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্ট আসামী নুরনবী ওরফে নব্যা ডাকাত কে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৭নভেম্বর সোমবার বিকেলে কমলনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার চর জগবন্ধু এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামের কালু মাঝির ছেলে।
কমলনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নুরনবী বিরুদ্ধে মেঘনা নদীর জেলেদের মাছ ধরার নৌকা ও ট্রলারে ডাকাতিসহ কমলনগর থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতারকৃত নুরনবী দীর্ঘদিন পলাতক ছিল। ১৮নভেম্বর মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী গুরুতর আহত
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে জেএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সোহেল রানা।
গত ১৬নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের করইতোলা বাজার এলাকায় সওদাগর রাস্তার মাথায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
আহত ওই পরীক্ষার্থীকে প্রথমে স্থানিয় করইতোলা বাজার সংলগ্ন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। সে তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানায়, জেএসসি পরীক্ষার্থীদের কে বহনকারী সিএনজিটি তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলে করইতোলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা লেগুনার ধাক্কায় সিএনজিটি রাস্তার বাহিরে সিটকে পড়ে যায়। এতে সোহেল নামের পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
এ ঘটনায় চর কালকিনি আর্দশ নি¤œœমাধ্যমিক বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্র সোহেল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। এজন্য সে পরবর্তী পরীক্ষা গুলোতে অংশ গ্রহণ করতে পারেনি।




