এস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সম্প্রতি শ্যামনগর উপজেলা সেটেলমেন্ট অফিসার মনিরুজ্জামানের সীমাহীন দূর্নীতির কারণে ভূক্ত ভূগিরা তাকে অপসারণের দাবীতে জুতা ও ঝাঁটা মিছিল করে। এরই সূত্র ধরে গত ৬ নভেম্বর অফিস চলাকালীন সময়ে সেটেলমেন্ট অফিসার জনরোষের স্বীকার হন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় এবং সেটেলমেন্ট অফিসারকে কৌশলে সরিয়ে দেয়া হয়। সেই থেকে উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ কারনে একাধিক মৌজার ধারা চলমান অবস্থায় কার্যক্রম বন্ধ হওয়ায় জন হয়রানী চরম আকার ধারণ করেছে।
গতকাল সোমবার ভুক্তভোগী উপজেলার মুন্সীগঞ্জ, ঈশ্বরীপুর, শ্যামনগর সদর ও গাবুরা ইউনিয়নের কয়েকটি মৌজার অসংখ্য জনগণ শ্যামনগর প্রেস ক্লাবে এসে জানান, এক বিঘা জমি রেকর্ড করতে মনিরুজ্জামানকে দিতে হয় ৩০-৪০ হাজার টাকা তাছাড়া দালালদের খরচ তো আছেই। হরিনগর গ্রামের বিধবা রওশনারা কান্না জড়িত কন্ঠে বলেন- ১০ কাঠা জমির রেকর্ড নিতে শেষ সম্বল একটি বকনা গরু ও তিনটি রাজ হাঁস বিক্রি করে সেটেলমেন্ট অফিসারকে দিতে হয়েছে, তাতেও রেকর্ড ঝুলে আছে। এ ধরণের অভিযোগ শত শত। এমতাবস্থায় বিশ্বস্থ সূত্রে জানা গেছে এ দূর্নীতিবাজ সেটেলমেন্ট কর্মকর্তা সংশ্লিষ্ট বড় কর্তাদের ম্যানেজ করে শ্যামনগরের বিভিন্ন মৌজার চলমান ধারার কার্যক্রম খুলনার জোনালে নেওয়ার পায়তারা করছে এবং সে মতে বড় কর্তাদের সাথে মিটিং- সিটিংও চলছে বলে জানা গেছে। এ খবর শ্যামনগরে ছড়িয়ে পড়ায় সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে ঢাকাতে অবস্থানরত সাতক্ষীরা- ০৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার বলেন, উপজেলা সেটেলমেন্ট অফিসার মনিরুজ্জামানের লাগামহীন দূর্নীতির কারণে শ্যামনগরের সাধারণ জনগণ দারুণভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্থ হচ্ছিল। সে কারণে জনগণের দাবীর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন তাকে অন্যত্র বদলী করেছে। এতসবের পরেও চলমান ধারা গুলির কার্যক্রম খুলনার জোনালে নিয়ে চালানোর পায়তারা চালাচ্ছে এই দূর্নীতিবাজ কর্মকর্তা। তিনি বলেন, এতে করে শ্যামনগরবাসী দারুণভাবে ক্ষতিগ্রস্থ হবে। সেহেতু কোন ভাবেই যেন একাধিক মৌজার চলমান ধারার কার্যক্রম অন্যত্র না নেয়া হয় সে জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শ্যামনগরে বিজিবির অভিযানে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার
শ্যামনগরে ৩৪ নীলডুমুর ব্যাটেলিয়ান (বিজিবির) অভিযানে ভারতীয় ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ৩৪ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক শামছুল কবির জানান, গতকাল বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপির জেসিও নায়েক সুবেদার গোলাম মোস্তফা এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহলদল ভোর ৪ টায় দিকে বিওপি হতে পূর্ব-দক্ষিনে শূন্য রেখা পাশে বাংলাদেশের অভন্তরে অভ্যন্তানা(সুন্দরবনের ভিতরে) পাড়া নামক স্থান হতে মালিকবিহীন ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা।
শ্যামনগরে গাবুরা ও রমজাননগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার সেবা প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলায় কৈখালী ও গাবুরা ইউনিয়নের জনগনকে যথাযথ সচেতনতা বৃদ্ধি এবং অধিকতর তথ্য প্রযুক্তির সেবার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ইউনিয়ন তথ্য প্রযুক্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা সরকারী কর্মকর্তা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভিন ঝর্না ও এসি(ল্যান্ড) আহসানউল্লাহ শরিফি। কর্মশালায় গাবুরা ইউপি চিয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম ও কৈখালী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য গণ অংশগ্রহণ করেন। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় গাবুরা ও কৈখালী ইউনিয়নকে কিভাবে অধিকতর তথ্য প্রযুক্তি সেবার মাধ্যমে এনে জনগনকে সচেতন করা সহ সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।
শ্যামনগরে নওয়াবেকী খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের আভিযোগ
সরকার কর্তৃক টোল আদায়ের পরিমান নিদ্ধারিত থাকার পরেও জনগণকে বেকায়দায় ফেলে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভুগীদের পক্ষে তাহমিদ নামক এক ব্যাক্তি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র মতে নওয়াবেকী খোল পেটুয়া নদী পারা পারে সরকার প্রতিজন মানুষ পার হতে ২ টাকা, মটর সাইকেল ১৫ টাকা এবং সাইকেল ৫ টাকা হারে টোল আদায়ের নিয়ম বেধে দিয়েছে। কিন্তু ঘাট ইজারাদার অসহায় মানুষকে অহেতুক বেকায়দায় ফেলে ২ টাকার স্থলে ৫টাকা, ১৫ টাকার স্থলে ৩৫ এবং ৫ টাকার স্থলে ৬ টাকা আদায় করছে। যা একেবারেই সরকারের নিয়ম বহির্ভূত। এ বিষয়ে ঘাট মালিক ফরিদ অভিযোগ অস্বীকার করেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট তহশীলদারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
শ্যামনগর উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি বার্ষিক সভা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি বার্ষিক সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ফোরামের সভাপতি নূরজাহান পারভীন ঝর্নার সভাপতিত্বে এ সময়ে ফোরামের সাধারন সম্পাদিকা পাপিয়া হক সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সমাজে সুবিধা বঞ্চিত নারীদের দুঃখ দুর্দশা ও করনীয় দায়িত্ব কর্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। তাছাড়া সুন্দরবন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরণ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ছবিরক্যাপশনঃ শ্যামনগরে নারী উন্নয়ন ফোরামের দ্বি বার্ষিক সভা অনুষ্টিত।ছবি-দৃষ্টিপাত
শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা)ঃ শ্যামনগরে রাস্তার ধারে অবৈধ ভাবে দোকান পেতে পথচারী সহ যানবাহন চলাচলে বিঘœ কারী ও বিভিন্ন হোটেলে স্বাস্থ্য সম্মত পরিবেশ আছে কিনা তা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান উল্লাহ শরিফী এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে রাস্তার দু ধারে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের সর্তক করা হয়। এবং ফলবিক্রেতা জাফরকে ২শত টাকা, মধুর ক্যান্টিন ৫শত, চা, ব্যবসায়ী রবিন্দ্রনাথকে ১ হাজার টাকা ও শরিফুলকে ২শত টাকা জরিপানা করা হয়। তাছাড়া ফিটনেছ ও কাগজ পত্র বিহীন ৬ মটরসাইকেল চালককে ২ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দলের কমিটি গঠন
এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা)ঃ শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ নভেম্বর জেলা জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দলের সভাপতি মোঃ আব্দুল হামিদ ও সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান খাঁন বাপ্পির উপস্থিতিতে ও সকলের সস্মতিতে শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন করা হয়। ডি এম হাবিবুর রহমানকে আহবায়ক ও মোঃ মাছুদ রানা পিংকুকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময়ে ফারুক হোসেন, শফিকুল ইসলাম, রাজ্জাক, বারী ও ছোটন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্যামনগরে রিপা প্রাইভেট হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত সম্পন্ন
শ্যামনগরে রিপা প্রাইভেট হাসাপাতালে অপারেশন টেবিলে নমিতা নামে এক মহিলার করুণ মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা সিভিল সার্জনের নির্দ্দেশে কালিগঞ্জ হাসপাতালের টিএইচএ গতকাল সোমবার তদন্তে আসেন। প্রকৃত ঘটনা ধামা চাপা দিতে তদন্ত কর্মকর্তাকে মোটা অংকের টাকায় ম্যানেজ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
আটুলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ মন্ডলের স্বামী পরিত্যাক্ত ২সন্তানের জননী নমিতা রানী (৪০) এর জরায়ু সমস্যা জনিত অত্যাধিক রক্ত ক্ষরনের জন্য শ্যামনগর সরকারী হাসপাতালে ভর্তি হয়। সাময়িক উপশনের পর হাসপাতালের সহকারী সার্জন ডাঃ আনিছুর রহমান রোগীর আত্মীয়দের ভূল বুঝিয়ে সরকারী অনুমোদন বিহীন সদরের রিপা প্রাইভেট হাসপাতালে গত ৮ নভেম্বর নিয়ে যায়। মাত্র ৩০% হিমোগ¬াবিন থাকা স্বত্ত্বেও ওই রোগীকে কোন রক্ত না দিয়ে স্যালাইন দিয়ে ডাঃ আনিছুর রহমান ও হাতুড়ে ডাঃ শাহবাজ অপারেশন টেবিলে নিয়ে যান। এরপর এ্যানাসথেসিয়া ডাক্তার বিহীন রোগীকে অজ্ঞান করতে গিয়ে ওটি টেবিলেই রোগীর মৃত্যু হয়। এরপর তড়ি ঘড়ি করে রোগীর লাশ একটি গাড়ীতে তুলে তার বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। সাথে সাথে ক্লিনিকে তালা ঝূলিয়ে দিয়ে ক্লিনিক ত্যাগ করেন ডাঃ আনিছুর রহমান ও হাতুড়ে ডাক্তার শাহবাজ আলী। এ ঘটনায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকায় গত ১০ নভেম্বর ও ১১ নভেম্বর ও একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ ছালেহ আহম্মেদ এর নির্দ্দেশে গতকাল শনিবার সকালে কালিগঞ্জ হাসপাতালে টিএইচএ ডাঃ আবুল কালাম আজাদ রিপা প্রাইভেট হাসপাতালে তন্দন্তে আসেন। নির্ভরযোগ্য একটি সুত্রনিশ্চিত করেছে সু-চতুর ক্লিনিক মালিক হাতুড়ি ডাক্তার শাহাবাজ আলী ও ডাঃ আনিছুর রহমান তদন্ত রিপোর্ট পক্ষে নেওয়ার জন্য মোটা অংকের টাকা তদন্ত কর্মকর্তাকে প্রদান করেছেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান। শ্যামনগর হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম এ বিষয়ে জানান, সরকারী আইন অনুযায়ী তার অধীনস্ত প্রাইভেট ক্লিনিক, প্যাথলজি গুলো ১৯ ধারা অনুযায়ী তারই আওতাধীন। অথচ সাতক্ষীরা সিভিল সার্জন সার আমাকে তদন্ত না দিয়ে কালিগঞ্জ হাসপাতালের টিএইচএ ডাঃ আবুল কালাম আজাদকে দিয়ে তদন্ত করেছেন। তিনি তদন্ত এসেও আমাকে অবিহিত করেননি। এ তদন্তের পিছনে অসৎ উদ্দেশ্য আছে। তিনি আরো জানান, ডাঃ আনিছুর রহমান বাহিরে অপারেশন করতে আমার নিকট থেকে অনুমতি নেননি। এলাকার সুধীমহল ডাঃ আনিছুর ও হাতুড়ে ডাক্তার শাহবাজ আলীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্যামনগর সেবা ক্লিনিকে আবারও রোগীর মৃত্যু
শ্যামনগর উপজেলার হায়বাতপুর মোড়ে সেবা নার্সিং হোমে গত রবিবার বাসুদেব মন্ডল (পান বিক্রেতা) ৫৫ এর করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোনামুগারী গ্রামের মৃত্যু আলীপদ মন্ডলের ছেলে।
গত ৮ নভেম্বর শ্যামনগর রিপা প্রাইভেট হাসপাতালে নমিতা রানীর মৃত্যুর সপ্তাহ যেতে না যেতে সেবা নার্সিং হোমে বাসুদেব মন্ডলের মৃত্যু হলো। শ্যামনগরের প্রাইভেট ক্লিনিকগুলো চিকিৎসার নামে কসাইখানায় পরিনত হয়েছে।
মৃত্যের পরিবার সুত্রে জানা গেছে, বাসুদেব মন্ডলের পিত্তথলীতে পাথর জনিত কারণে ৩/৪ দিন পূর্বে অপারেশনের জন্য উপজেলার হায়বাতপুর মোড়ে অনুমোদন বিহীন সেবা নার্সিং হোমে ভর্তি হয়। গত শুক্রবার রাতে শ্যামনগর সরকারী হাসপাতালে চাকুরীরত ডাঃ মোঃ কবিরুল ইসলাম (কবির) তাকে অপারেশন করেন। অপারেশনের পর থেকে রোগীর প্রশব বন্ধ হয়ে যায়। গত রবিবার জ্ঞানহীন অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষের নির্দেশে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত ডাঃ তাকে মৃত বলে জানান। অথচ সেবা ক্লিনিক কর্তৃপক্ষ জানান অপারেশনের একদিন পর রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গতকাল ক্লিনিকে গিয়ে সার্বক্ষনিক ডাক্তার ও ডিপ্লোমা নার্স সহ আয়াদের কোন নামের তালিকা দেখা যায় নি। ভুয়া ডিপ্লোমা নার্স রেঙ্ক কে দেখা গেলেও খোজ মেলেনি সার্বক্ষনিক এমবিবিএস ডাক্তার ও ডিপ্লোমা নার্স। নেই কোন নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা। এসি বিশিষ্ট ওটি রুম নেই, নেই কোন অত্যাধুনিক যন্ত্রপাতি। এ সমস্ত ক্লিনিকে মানুষকে চিকিৎসার নামে গরু-ছাগলের ন্যায় কসাইদের মত চিকিৎসা করা হয়। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন ব্যবস্থা। মাসিক নগদ নারায়ন পেয়ে চুপচাপ বসে আছে শ্যামনগর হাসপাতাল সহ জেলা সিভিল সার্জন অফিসারের কর্তারা।
শ্যামনগর সিএন্ডবি রোডের পাশে কর্তন নিষিদ্ধ গরান কাঠ বিক্রি হচ্ছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন কর্মকর্তা মোকাম্মেল কবিরের সহযোগিতায় শ্যামনগর সদরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে কর্তন নিষিদ্ধ গরান কাঠের কোড়া ও ছিটে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কাণে নীরব ভুমিকায় রয়েছে।
একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, কদমতলা ষ্টেশন কর্মকর্তা মোকাম্মেল কবির কদমতলা ষ্টেশনে যোগদানের পর থেকে সুন্দরবনের মুল্যবান কাঠ ও বন্য প্রাণী নিধন অব্যাহত রেখেছেন। তার ষ্টেশনের এলাকার কতিপয় চোরাদের সহিত মসোয়ারা চুক্তিতে এ নিধনযঙ্গ চলে আসছে। আর ঐ চোরাদের নিকট থেকে মাসোয়ারা আদায় করেন অন্যত্র বদলী হওয়া বিএম আনোয়ার হোসেন। কয়েকমাস পূর্বে তার বদলী হলেও ষ্টেশন কর্মকর্তা টাকা কালেকশনের জন্য তাকে আটকে রেখেছেন। সুন্দরবনের মুল্যবান কর্তন নিষিদ্ধ গরানের কোড়া ও ছিটে তার এলাকা দিয়ে লোকালয়ে এসে মুনছুর সরদারের গ্যারেজ হয়ে গুমানতলীর মধ্য দিয়ে শ্যামনগর সিএন্ডবি রোডের পাশে আসছে। এমনভাবে আসার সময় ইতিপূর্বে স্থানীয় জনগণ ইঞ্জিন ভ্যান সহ কাঠ আটক করে শ্যামনগর থানায় জমা দেন। ইতিপূর্বে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শ্যামনগর সিএন্ডবি রোডের পাশ থেকে কর্তন নিষিদ্ধ ৭/৮টি পিকআপ গরান কাঠ জব্দ করেন। বর্তমান আবারও ঐ রোডের পাশে সুন্দরবন থেকে সদ্য কাটা তরুন তাজা গরানের কোড়া ও ছিটে বিক্রি হচ্ছে।
ছবির ক্যাপশনঃ শ্যামনগর সদরে সিএন্ডবি রোডের পাশে এভাবে বিক্রি হচ্ছে কর্তন নিষিদ্ধ সুন্দরবনের মুল্যবান কাঠ।
শ্যামনগরে প্রাথমিক শিক্ষার অধিকার ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকাল ১০টায় প্রাথমিক শিক্ষার অধিকার ভিত্তিক পর্য্যালোচনার জনমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ্যাকশন এইড এর অর্থায়নে ডি আর আর এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি, এম, আকবর কবীর, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ। উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক, রমজাননগর এবং কৈখালী ইউনিয়নের শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষিকা ও সিএমসির সদস্যগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডি আর আর এর এম আর পি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুরঞ্জন দাস।




