ads

শনিবার , ১৫ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় বাঘগুজারা রাবার ড্যাম বোটের আঘাতে ছিড়ে লবণ পানিতে ৭০ হাজার একর জমিতে চাষাবাদ অনিশ্চিত : আতঙ্কে কৃষক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০১৪ ৬:১৭ অপরাহ্ণ

CCCমিজবাউল হক, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামের রাবার ছিড়ে গিয়ে লবণাক্ত পানি ঢুকে পড়ছে নদীতে। ফলে মাতামুহুরী নদীতে প্রবাহিত হচ্ছে সামুদ্রিক লবন পানি। এ অবস্থার কারনে চলতি ইরি-বোরো মৌসুমে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৭০ হাজার একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনার পর দুই উপজেলার লক্ষাধিক কৃষকের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানায়, গত সোমবার (১০ নভেম্বর) রাতের আঁধারে রাবার ড্যাম পারাপারে নিষেধাজ্ঞা থাকার পরও স্থানীয় একটি চক্র ইঞ্জিন চালিত কয়েকটি বোট পারাপার করায় ড্যামের রাবার ছিড়ে যায়। ফলে সহজে মাতামুহুরী নদীতে ঢুকে পড়ছে সামুদ্রের লবণ পানি। মাতামুহুরী নদীর মিঠাপানির সাথে লবন পানি মিশে যাওয়ায় বর্তমানে দুই উপজেলার ৭০ হাজার একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনাটি জানার পর গত ১২ নভেম্বর বাঘগুজারা ড্যামস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পাউবোর চট্টগ্রামের অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী, কক্সবাজার পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিড়ে যাওয়ার বারার পুন সংযোগ করতে পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছে। আশা করি কয়েকদিনের মধ্যেই ছিঁেড় যাওয়া রাবারটি মেরামত করা সম্ভব হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহেদুল ইসলাম বলেন, রাবার ড্যামটির মেরামত কাজ দ্রুত সম্পন্ন করতে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে কয়েকদফা যোগাযোগ করা হয়েছে। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্থ রাবার লাগানোর কাজ করা হবে বলে পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন।
জানতে চাইলে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়ার দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা (এসও) মোহাম্মদ আলী বলেন, রাবার ছিড়ে ফেলার ঘটনায় জড়িতদের চিহিৃত করে ইতোমধ্যে পাউবো’র পক্ষ থেকে তিনি বাদি হয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্থ রাবারটি পুনরায় সংযোগ করতে গতকাল শনিবার থেকে পাউবো’র যান্ত্রিক বিভাগের প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। তিনি বলেন, চাষাবাদ নিয়ে অনিশ্চিয়তার কোন কারন নেই। সহসা এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads