দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গমের আবাদ ও ফলন বৃদ্ধি’র জন্য করণীয় শীর্ষক কর্মশালা।
দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স ইনস্টিটিউট-বিএআরআই এর মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল। দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ড. পরিতোষ কুমার মালাকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স ইনস্টিটিউট-বিএআরআই এর পরিচালক জালাল উদ্দিন সরকার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চরের অতিরিক্ত পরিচালক আনোয়ারুল আলম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক আব্দুল হান্নানসহ অন্যরা।
কর্মশালায় দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের শতাধিক কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ অংশ নেয়।




