এস এম তারেক নেওয়াজ,হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজ মাঠে স্মরনকালের সর্ববৃহৎ জনসভায় বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন দূদক এখন দূর্ণীতির কমিশন ও দূর্নীতির দায় মুক্তি কমিশনে পরিনত হয়েছে। এরা এখন দূর্ণীতিবাজদের আজ্ঞাবহ কমিশন হিসেবে কাজ করছে। কাজেই দূর্নীতি দমন কমিশন রেখে লাভ নেই।
র্যাব প্রসঙ্গে বলেন, র্যাব এখন মানুষ মারার প্রতিষ্টানে পরিনত হয়েছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে পুলিশ-র্যাব ও ডিবি কিলিং মিশনে অংশ নিচ্ছে। যে র্যার মানুষের নিরাপত্তা দেওয়ার কথা সেই র্যাব মানুষ খুন ও গুম করছে। তাই র্যাবকে বিলুপ্তির দাবি জানান তিনি। নারায়নগঞ্জের ৭ খুন, ইলিয়াস আলী গুমসহ বিভিন্ন নেতা কর্মীদের খুন-গুমের বর্ণনা দিয়ে বলেন, এসব বাহিনীকে বিদেশে প্রশিক্ষন কিংবা বিদেশীরা যাতে অস্ত্র সরবারহ না করেন তার জন্য বিদেশীদেরও আহবান জানান খালেদা জিয়া।
মামলা প্রসঙ্গে বলেন, ফখর উদ্দিন-মইনউদ্দিনের সরকার শেখ হাসিনার নামে ১৫টি ও আমার নামে ৫টি মামলা করেছিল। কিন্তু তারা ক্ষমতায় এসে শেখ হাসিনার ১৫টিসহ সাড়ে তিন হাজার নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেও আমাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার না করে নতুন নতুন আরো মিথ্যা মামলা দিয়ে হররানি করছে। ৫ জানুয়ারী ভোট চুরি করে ক্ষমতায় এসে ত্রাসের রাজত্ব কায়েম করে দেশকে এখন অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে মরিয়া।
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত সময়ে আমরা নকল মুক্ত করে শিক্ষার সুষ্ট পরিবেশ ফিরিয়ে এনেছিলাম কিন্তু বর্তমান হাসিনা সরকার প্রশ্ন প্রত্র আগেই ফাঁস করে দিয়ে পাশের হার রাড়ানোর প্রতিযোগিতা করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন।
স্বাস্থ্য খাতে দূর্ণীতি প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তাররা টাকার বিনিময়ে পোষ্টিং নিয়ে নিজেদের পছন্দের জায়গায় বদলী হচ্ছেন। তাই গ্রাম-গঞ্জে এখন ভালো ডাক্তার নেই।গ্রামের মানুয়রা এখন ভাল চিকিৎসা পায়না।
সন্ত্রাসের প্রসঙ্গ ঠেনে বলেন,যুবলীগ,সেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগ এখন ত্রাসের রাজত্ব কায়েম করছে। কয়েকটি দৈনিক প্রতিকার ছবি দেখিয়ে বলেন, পুলিশের পোশাক পড়ে ওই তিনলীগের আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়ে নিরীহ লোকদের হত্যা, জুলুম নির্যাতন করলেও তাদের বিচার হয়না। বিশ্বজিতের প্রসঙ্গ টেনে বলেন, এ খুনের সাথে যারা জড়িত ছিল সরকার তাদের নাকি খুজে পাচ্ছে না।
পোশাক শিল্পকে ধব্বসের পায়তারা প্রসঙ্গে বলেন, বিগত বিএনপি সরকার পোশাক শিল্পকে বিশ্বের দরবারে ২য় স্থানে উন্নিত করে ছিল। কিন্তু বর্তমান দূর্নীতি গ্রস্থ সরকার এ খাতকে ৪ নম্বরে নিয়ে এসেছে। বিদেশীরা এখন বিনিয়োগ করতে ভয় পায়। দেশে দূর্নীতি, লুটপাট ও নৈরাজ্যের জন্য তারা এখন বাংলাদেশ থেকে বিনিয়োগে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
তিনি আরো বলেন, আমি তিন বার প্রধানমন্ত্রী হয়েছি। কাজের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার নেই।আমি আপনাদের সাথে নিয়ে এ দেশকে দূর্নীতি ও নৈরাজ্যের হাত থেকে বাচাঁতে চাই। মইন উদ্দিন-ফখর উদ্দিন সরকার আমাকে প্রস্তাব দিয়েছিল ছেলেসহ দেশ থেকে বিদেশে চলে যাই। কিন্তু আমি বলে ছিলাম বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে আমি বিদেশ চলে যেতে পারিনা। কেননা দেশের বাইরে আমার কোন জায়গা বা ঠিকানা নেই। কিন্তু শেখহাসিনা সরকার জনগনকে ছেড়ে ঠিকই বিদেশে চলে গিয়েছিল।
স্বৈরাচার এরশাদ প্রসঙ্গে বলেন, এদেশের জনগন যে ভাবে এরশাদকে টেনে হিচরে নামিয়ে ছিল এ সরকারকে তার চেয়েও কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। ক্ষমতা থেকে নামলে তাদেরকে জনগন তাদের আস্ত রাখবেনা।
গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ,খুন,গুম,গুপ্ত হত্যা বন্ধ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত বিশাল জনসভায় বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। প্রায় পোনে এক ঘন্টার বক্তবে তিনি বলেন, নির্বাচন কমিশন পূণর্গঠনের পাশাপাশি প্রশাসনও নিরপেক্ষ হতে হবে। তারা নিরপেক্ষ না হলে ভোটাধিকার ফিরে আসবেন না। তাই জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এই অবৈধ সরকারকে গণ আন্দোলনের মাধ্যামে বিদায় করতে হবে। জনগনকে সাথে নিয়ে স্বৈরাচার এরশাদকে আন্দোলনের মাধ্যমে যে ভাবে হটিয়েছি এবার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই সুচনীয়। নামে বেনামে ঋণ দিয়ে ব্যাংক গুলোকে দেউলিয়া করে ফেলেছে। মন্ত্রীরা দূনীতি করে টাকা পাহাড় গড়ে তুলছে। এ সরকার ভোটার বিহীন নির্বাচনে ক্ষমতায় এসে অভিশংসন, সম্প্রচার
নীতিমালাসহ তাদের সুবিধামত আইন করে সংবিধান সংশোধনে ব্যস্থ হয়ে পড়েছে। এসব জনবিরোধী আইন বাতিল করতে হবে। এসব করে জনগন ও গনমাধ্যমের কন্ঠরোধ ও ভোটের অধিকার হরণ করছে অবৈধ সরকার।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, অভিশংসন আইন করে বিচারপতিদের নিয়ন্ত্রন করতে চায় সরকার। বিচার বিভাগ এখন দু ভাগে বিভক্ত। সরকারী দলের নেতাকর্মীদের জন্য একরকম বিচার আবার বিরোধীদলের নেতাকর্মী ও জনগনের জন্য অন্যরকম বিচার। বিচারকরা এখন চাকুরি হারানো কিংবা বদলীর ভয়ে স্বাধীন ভাবে কাজ করতে পারছেনা। এ ভাবে আইনের শাসন প্রতিষ্টা করা যায় না।
বেলা পৌনে চারটায় বেগম জিয়া যখন জনসভাস্থলে পৌঁছেন তার অনেক আগেই গুরুদয়াল কলেজ মাঠ পেরিয়ে আশ পাশের এলাকার উচু ভবনের ছাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কিশোরগঞ্জ ছাড়াও নরসিংদি, গাজীপুর, আশুগঞ্জ,হবিগঞ্জ,ময়মনসিংহ, নেত্রকোনা,শেরপুরসহ আশপাশের এলাকার হাজার হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন।
এর আগে বুধবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বেগম জিয়া রওনা হওয়ার পর পথে পথে, রাস্তার দুইধারে নেতাকর্মী ও সাধারন জনগন ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাড়িয়ে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। বিএনপি চেয়ারপার্সনের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে রাস্তা ঘাট ও উচু ভবনে বর্ণিল সাজে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন বিশেষ ভাবে চোখে পড়ে।
বর্তমান সরকারকে দূর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেন বিভিন্ন প্রত্রিকায় এসেছে তারা দূর্ণীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোট করেছে। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন ব্যাংক থেকে দূর্নীতি করে টাকা লোপাটের ফিরিস্থি তোলে ধরেন। পদ্মা সেতু,হলমার্ক কেলেঙ্কারি,ডেসটেনি ও শেয়ার বাজারসহ বিভিন্ন প্রতিষ্টান থেকে জনগনের টাকা চুরি করে দেশকে দেউলিয়া করে ফেলেছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপÍ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান,এলডিপি চেয়ারম্যান ওলি আহম্মদ,খেলাফত আন্দোলনের মাওলানা ইসহাক,জাগপার সভাপতি সফিউল আলম প্রধান, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (বীর প্রতিক), বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান,সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আমানউল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি এড.ফজলুর রহমান, ড্যাবের মহাসচিব ডাঃ এজেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু, আমিরুজ্জামান,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,যুগ্ন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, হোসেনপুর উপজেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম মবিন, জেলা যুব দলের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম, জেলা জামাতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুস ছালাম, সেক্রেটারি অধ্যাপক রমজান আলী প্রমূখ।




