ads

বুধবার , ১২ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধূসহ আহাত-১৪

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১২, ২০১৪ ৪:৩৯ অপরাহ্ণ
চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধূসহ আহাত-১৪

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ   বাগেরহাটের চিতলমারীর রহমতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ’গ্র“পের সংঘর্ষে উভয় পক্ষের গৃহবধূসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের চিতলমারী, টুঙ্গীপাড়া গোপালগঞ্চ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার ইউ,পি সদস্য ডাঃ শাহাজান জানান,  বুধবার সকালে বোরহান, ফিরোজ ও স্বাপন নামের তিন যুবক রহমাতপুর মাদ্রাসা সামনে চায়ের দোকানে চা পান করতেছিল। ইতিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এমদাদুল হক শেখ এর নেতৃত্বে কয়েকজন যুবক তাদের উপর লাঠিশোঠা নিয়ে হামলা করে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে চিতলমালী থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে উক্ত ঘটনা নিয়নন্ত্রনে আনে। সংঘর্ষে গৃহবধূসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এমদাদুল হক শেখ (৫০), টাকটু শেখ (৪০), দেলোয়ার (৩৫), হায়াতআল ী(৪৫), গোলাম আলী (৬০), শহর আলী (৫৫), আতিয়ার (৬০), রুবেল (৩০), বাবুল (৩৫), বোরহান (২৭), জেহাদ (২৮), ফিরোজ (৩২), সুমন (৩০), শরীফ (২২), স্বাপ্না (২৮), আহত হয়েছে। আহতদের মধ্যে এমদাদুল হক শেখ, দেলোয়ার, গোলাম আলীকে আশাংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল ও ফিরোজকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে উক্ত দু’গ্রুপের মধ্যে শক্তির মহড়া দিয়া আসছে। এরই জের ধরে  এই সংঘর্ষের  সূত্রপাত ঘটে। এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads