ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএসএফ’র গ্রেনেডে নিহত বাংলাদেশির লাশ ৪১ ঘণ্টা পর উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
বিএসএফ’র গ্রেনেডে নিহত বাংলাদেশির লাশ ৪১ ঘণ্টা পর উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে সাউন্ড গ্রেনেড মেরে গরু ব্যবসায়ী জাকির হোসেনকে (৩২) হত্যা করেছে বিএসএফ। পরে লাশটি মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। দীর্ঘ ৪১ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার রাতে এলাকাবাসী উপজেলার কামার পাড়া সীমান্তের ৮২ নং মেইন পিলার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর চরে জাকির হোসেনের লাশ দেখে বাড়াদি বিজিবি ক্যাম্পে এবং দামুড়হুদা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়াদি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মসলেম উদ্দিন জানান, বিএসএফ তাকে হত্যা করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জানান, জাকিরের লাশ মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে হত্যা হয়েছে ময়না তদন্ত করলে জানা যাবে।

উল্লেখ্য,  শুক্রবার দিবাগত রাতে কামার পাড়া গ্রামের জাকির হোসেনসহ ৯-১০ জন গরু ব্যবসায়ী সীমান্তের ৮২ নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতের গোবিন্দপুর গ্রামে গরু কেনার উদ্দেশ্যে যায় । শনিবার ভোর ৫টার দিকে একই পিলারে কাছ দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ করে পরপর দুটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে। এতে জাকির হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। এরপর বিএসএফ তার লাশ মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয় ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads