ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে দীর্ঘ দেড় যুগ ধরে ভাড়া বাসায় চলছে শিশু একাডেমির কার্যক্রম

খবর টি পড়েছেন : ১৯৭ পড়ার সময়: ২ মিনিট
কেশবপুরে দীর্ঘ দেড় যুগ ধরে ভাড়া বাসায় চলছে শিশু একাডেমির কার্যক্রম

কেশবপুর (যশোর) প্রতিনিধি : ভাড়ার বাসাই চলছে কেশবপুরের শিশুদের চিত্ত বিনোদনের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুর শাখার কার্যক্রম। নিজস্ব ভবনের দাবিতে একাধিকবার আবেদন করা হলেও দীর্ঘ দেড় যুগেও তা বাস্তবায়ন হয়নি।

Shamol Bangla Ads

জানাগেছে, বাংলাদেশ শিশু একাডেমির সারা দেশে ৭০টি ও উপজেলা পর্যায়ে ৬টি শাখা রয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ এস এইচ কে সাদেকের একান্ত প্রচেষ্টায় ১৯৯৬ সালে এর একটি শাখা কেশবপুর উপজেলায় স্থাপিত হয়। সেই থেকে প্রতিষ্ঠানটি শিশুদের চিত্ত বিনোদনে ভূমিকা রেখে চলেছে। স্বাধীনতা দিবস,বিজয় দিবস,২১ ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,বাংলা নববর্ষ উদযাপন, শিশু আনন্দ মেলা, বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু বার্ষিকী, শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপন, শিশু অধিকার সপ্তাহ, বিশ্ব শিশু দিবস, জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতাসহ শিশুদের সাংস্কৃতি চর্চায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানটিতে ১ জন কর্মকর্তা, ২ কর্মচারী ও ২ জন শিক্ষিকা রয়েছে। শিশু বিকাশ ও প্রাক প্রাথমিকে ৬০ জন ছাত্রছাত্রী অধ্যায়ন রত রয়েছে। শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ, সঙ্গীত,চিত্রাঙ্কন ও নৃত্য প্রশিক্ষণে ৪ জন প্রশিক্ষক রয়েছে। এছাড়া কেশবপুরের ৮টি সাংস্কৃতিক সংগঠনের ২ শতাধিক শিক্ষার্থীর দেখভালেরও দায়িত্ব রয়েছে এ্ প্রতিষ্ঠানের ওপর। এত কিছুর পরও নিজস্ব কোন ভবন না থাকায় নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু বলেন, শত প্রতিবন্ধকতার পরও জাতীয় পর্যায়ে গত ২ বছরে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কেশবপুরের শিশুরা ৩টি স্বর্ণ পদক জিতেছে। সম্ভাবনাময় এ প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও বরাদ্দ মেলেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেনাপোলে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার পরবর্তী সংবাদ হোসেনপুরে গাভীর দুধ প্রতি লিটার ১২০ টাকা!