ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিযোগিতা শুরু : উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১০, ২০১৪ ৬:১৯ অপরাহ্ণ

Sherpur-1স্টাফ রিপোর্টার : শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুর্ধ-১৮ বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগীতা-২০১৪ শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বেধনী খেলায় ময়মনসিংহ জেলা দল ১৬৩ রানে গাজীপুর জেলা দলকে পরাজিত করেছে। ১০ নভেম্বর সোমবার সকালে টস জিতে ময়মনসিংহ জেলা দল নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে। জবাবে গাজীপুর জেলা দল ২৬.১ ওভারে ৫০ রানে অলআউট হয়। ময়মনসিংহের লিমন ব্যাট হাতে অপরাজিত ৮০ রান এবং ৭ ওভার বোলিং করে ১৪ রানে ৩ ইউকেট লাভ করে।

Shamol Bangla Ads

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকাল ৯ টায় এ খেলার উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাসহ খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা বিভাগীয় ভেন্যু (নর্থ) শরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনাসহ ৫টি জেলা দল অংশগ্রহণ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!