তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : নরসিংদীতে সময় টিভি, চ্যানেল ২৪ ও চ্যানেল নাইন সাংবাদিকদের উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেছে সাংবাদিকরা। এসময় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশা জীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। কুমিল্লা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এশিয়ান টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সমকালের মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক ৭১টিভির কাজী এনামুল হক ফারুক, টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশন সভাপতি দেশ টিভির এম ফিরাজ মিয়া,সাধারণ সম্পাদক এনটিভির জালাল উদ্দিন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস , এটিএন বাংলার খাইরুল আহসান মানিক।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক ইনকিলাবের সাদিক মামুন, বিটিভি ও প্রেসক্লাবের নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জাহান্গীর আলম রতন, প্রেসক্লাবের নব নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক একুশে টিভির হুমায়ুন কবির রনি ,সাংগঠনিক সম্পাদক বাংলানিউজের ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক সময়টিভির বাহার রায়হান,পাঠাগার সম্পাদক মোহনাটিভির এমএ বাশার খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এশিয়ানটিভির দেলোয়ার হোসেন আকাইদ,নির্বাহী সদস্য সকালের খবরের মামশাদ কবীর, বাংলাভিশনের সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক কুমিল্লার কাগজের মোতাহের হোসেন মাহবুব ,জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আহমেদ জামিল সেলিম, গাজী টিভি’র প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, যমুনা টিভি’ কুমিল্লা ব্যূরো ষ্টাফ রিপোর্টার দিল রুবাইয়াৎ সৌরভী, মাইটিভি’র প্রতিনিধি সাইফুদ্দিন রনি, চ্যানেল ২৪ প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, এস এ টিভি’র প্রতিনিধি নাছির উদ্দিন শরীফ, চ্যানেল নাইনে’র প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম শিবলী, দৈনিক আমাদের স্টাফ রিপোর্টার তাপস চন্দ্র সরকার, দৈনিক ডাক প্রতিদিনের মোঃ হাবিব জালাল, ভোরের কাগজের দক্ষিণ প্রতিনিধি মোঃ আবদুস সোবহান, দৈনিক আমাদের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার এইচ এম মহিউদ্দিন, দৈনিক কুমিল্লার আলো’র স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা দর্পনের স্টাফ রিপোর্টার মোঃ আশিকুর রহমান আশিক, দৈনিক শ্রমিকের স্টাফ রিপোর্টার মোঃ তাজুল ইসলাম সুমন ।

হাজারো ভক্ত-শ্রোতার উপস্থিতি মিলন মেলায় রূপ নেয় কোটবাড়ী বৈষ্ণবমুড়ায় বনবিহার উৎসব
কুমিল¬া সদর দক্ষিণ উপজেলার বৈষ্ণবমুড়া কোটবাড়ী পাহার চূড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দিরে বিগত ১শ’ ৮ বৎসরের ন্যায় এবারও বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনার্থে রাস পূর্ণিমার পর কৃষ্ণ চতুর্থী তিথিতে ১শ’ ৯তম বার্ষিক বনবিহার উৎসব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে হাজারো ভক্ত-শ্রোতার উপস্থিতি মিলন মেলায় রূপ নেয় কোটবাড়ী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণ।
এতে বৈষ্ণবমুড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি চঞ্চল কুমার ঘোষের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রাস্টি র্নিমল পাল। এ সময় উপস্থিত ছিলেন- বৈষ্ণবমুড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির প্রবীণ সদস্য উষা বকসী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল¬া জেলা শাখার কোষাধ্যক্ষ অধ্যক্ষ সুবাস চন্দ্র সরকার, প্রচার সম্পাদক ও কুমিল¬া সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযান পরিষদ কুমিল¬া আদর্শ সদর উপজেলা শাখার আহবায়ক হারাধন শীল, সদস্য সচিব ডা: মধুসূদন রায়, সাংবাদিক অশোক বড়–য়া, অধ্যাপক পলাশ ভৌমিক, সাংবাদিক অমল মজুমদারসহ জেলার বিভিন্ন অঞ্চল হতে আগত হাজারো ভক্তশ্রোতা।
ওই অনুষ্ঠান শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পেরে উৎসবে আগত ভক্তবৃন্দসহ কুমিল¬াবাসী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি চঞ্চল কুমার ঘোষ ।

কুমিল¬ায় বিজিবি’র মাদকদ্রব্য জব্দ ও মাদক বিরোধী মত বিনিময় সভা
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর সকাল সাড়ে ৬টায় হাবিলদার মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে রাচিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি-১০। অন্য আরেকটি অভিযানে ১০ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় সহকারী পরিচালক গাজী আবুল হাশেম চৌধুরীর নেতৃত্বে কোতয়ালী থানার মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হরলিক্স ১শ’ ৭৩ টি, নারিকেল তৈল ১শ’ ৬৫ টি, বিভিন্ন প্রকার চকলেট ৬ হাজার ৮শ’ ৩০ টি আটক করে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৪৩ বোতল, শাড়ী ২শ’ ৮২ টি, গুড়া দুধ ১২ কেজি, জিরা ১০ কেজি, চকলেট ২শ’ ২২ টি, বাই সাইকেল ১ টি, গরুর চামড়া ১৯ টি এবং ২৯শ’ ১০ কেজি দেশী আলু পরিত্যক্ত অবস্থায় আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল¬ার অধিনায়ক পরিচালক মো: জাকির হোসেন এ প্রতিনিধিকে জানান- কুমিল¬ার বিভিন্ন স্থানে বিজিবি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার ২শ’ ৭০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।
এদিকে, মাদকের কু-ফল সর্ম্পকে সীমান্ত এলাকায় বসবাসরত সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত মাদক বিরোধী মত বিনিময় সভা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর ১১টা হতে ১২টা পর্যন্ত বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ এবং গণ্যমান্য লোকদের নিয়ে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন কর্তৃক এক মত বিনিময় সভা পরিচালনা করেন। উক্ত মত বিনিময় সভায় লেঃ কর্ণেল জাকির হোসেন বর্তমান সমাজে মাদকের প্রভাব/ভয়াবহতা উলে¬খ করে বলেন, আমরা মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি এবং সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তিনি আরো বলেন, সীমান্ত এলাকার জনগণের সহযোগীতা ছাড়া সম্পূর্ণ ভাবে মাদক চোরাচালান রোধ করা সম্ভব নয়। তাই এ ব্যাপারে সকলকে যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করার জন্য অনুরোধ করেন।




