হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় ফের এসিল্যান্ড-ইউএনও শূন্যতায় ভুগছে উপজেলাবাসী ।এদিকে ৫ টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা চলছে। উপজেলায় এক মাসের মধ্যে ইউ এন ও ১৫ দিনের সফরে ভারত গেছেন, এসিল্যান্ড বদলী হয়ে রাজশাহী জেলায় গেছেন । ওসি বদলী হয়েছেন ,নানা ভোগান্তিতে পড়েছে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ ।

হাতীবান্ধা ইউ এন ও অফিস সূত্রে জানা গেছে , হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ১৫ দিনের জন্য সরকারী ট্যুরে গত ২৭ অক্টোবর ভারতে গেছেন। এদিকে এসিল্যান্ড মোখলেছার রহমান অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বদলীজনীত কারণে রাজশাহী জেলায় যোগদান করেছেন । এদিকে পরিবর্তীত সময় সূচী অনুযায়ী জেএসসি পরীক্ষা শুক্রবার ৭ নভেম্বর থেকে উপজেলার হাতীবান্ধা এস এস হাই স্কুল , শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় , বড়খাতা উচ্চ বিদ্যালয , বড়খাতা বালিকা বিদ্যালয় , ভবানীপুর ছেপাতিয়া মাদ্রাসা ৫ টি কেন্দ্রে জে এস সি ও জে ডি সি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার তার ওপর বাউবি অধীন এইচ এস সি পরীক্ষা হাতীবান্ধা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। এমতবস্তায় পরীক্ষা চালানো বা কোন অপ্রীতিকর ঘটনায় পরিস্থিতি মোবাবেলায় প্রশাসন কে হিমশিম খেতে হতে পারে বলে অনেকেই মনে করেন। তার মধ্যে অক্টোবর মাসেই থানার ওসি আনোয়ার হোসেন , ওসি তদন্ত , ্এক এস আই সহ ৫জন বদলী হয়ে অনত্র চলে গেছেন , যোগদান করেছেন নতুন ওসি আ. মতিন । যোগদান কৃত নতুন ওসি উপজেলার বিভিন্ন তথ্য জানতে সময় লেগে যাবে । ইউ এন ও অফিস সূত্রে জানা গেছে , লালমনিরহাট জেলা প্রশাসক পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাতীবান্ধা উপজেলার দায়িত্ব দিয়েছেন ।




