ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে ৪০ কি.মি প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতায়ন করা হবে : বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৯, ২০১৪ ১:৩২ অপরাহ্ণ

Nabi_Pic-2উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৯ নভেম্বও নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে সম্প্রসারণ কেন্দ্র ও বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের ৩৪১ মেগাওয়াট বিবিয়ানা বিদ্যুৎ-২, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিবিয়ান পাওয়ার প্ল্যান্টের সংযোগ সড়ক উদ্বোধনকে সামনে রেখে এ পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষনের জন্য এশিয়ার বৃহত্তম বিবিয়ানা গ্যাস ফিল্ড ও বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টে একদিনের সরজমিনে পরিদর্শন করলেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপু। এসময় তার সাথে ছিলেন, হবিগঞ্জ ও সিলেটের ৫ এমপিসহ দলীয় নেতা কর্মী ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃকপক্ষ। সাজ সাজ রব আর জমজমাট পরিবেশে জ্বালানী প্রতিমন্ত্রীর এই সফরকে বরণ করতে বিবিয়ানা গ্যাস ফিল্ডের দায়িত্বে নিয়োজিত শেভরন বাংলাদেশ ফুলের তোড়া দিয়ে বিশাল কেক কাটার মধ্য দিয়ে তাকে বরণ করে। গতকাল শনিবার সকাল ১০টা ১০ মিনিটে মন্ত্রী শেভরন বাংলাদেশের নিজস্ব সি-প্লেইনযোগে বিবিয়ানা গ্যাস ফিল্ডের পার্শ্বে কুশিয়ারা নদীতে অবতরণ করেন। এসময় শেভরন বাংলাদেশের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এর পর বিশাল গাড়ি বহর নিয়ে মন্ত্রী বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভিতরে যান। সেখানে শেভরন বাংলাদেশ কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা-উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, নবীগঞ্জে সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ ও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে কয়েক দফা মত বিনিময় করেন। মত বিনিময় সভা শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন। এসময়ের নবীগঞ্জের ঘরে ঘরে বিবিয়ানার গ্যাস দাবী তুলে ধরা হলে তিনি এ প্রশ্নকে পাশ কাটিয়ে বলেন, নবীগঞ্জে জ্বালানী সংকট দূর করার জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আজকের মতবিণিময় সভায় নবীগঞ্জে প্রত্যান্ত অঞ্চলে ৪০ কি. মি. বিদ্যুৎ বরাদ্দ দিয়েছি। তিনি বলেন, যে এলাকায় গ্যাস রয়েছে সে এলাকার দাবী যুক্তিসংগত। প্রধান মন্ত্রীর সফর সম্পর্কে তিনি কোন মন্তব্য না করে তিনি বলেন, নবীগঞ্জ বাসীর দাবী প্রধান মন্ত্রীর সুনজরে রয়েছে। বিবিয়ানা গ্যাস ফিল্ডের মতবিণিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এড. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সিলেট ও হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এমপি এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পেট্রো বাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, জ্বালানী সচিব মনোয়ার ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানী বোর্ডের চেয়ারম্যান আব্দুরুহুল্লাহ, পিডিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুক আল বেরুনী, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাহিদ আহমদ,সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,সাংবাদিক এমএ আহমদ আজাদ, যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র কুমার পাল, আব্দুল মুহিত চৌধুরী, আব্দুল মালিক, গোলাম হোসেন, মুজিবুর রহমান, প্রতিদিনেরবাণী প্রতিনিধি সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নিজামুল হক চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভার পর শেভরন বাংলাদেশের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেল ২টায় বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে মন্ত্রী গাড়ী যোগে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে যান। পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে মন্ত্রী বিকেলে বিকালে বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তাদের এক মত বিণিময় সভায় মিলিত হন। এসময় তার সাথে সংসদ সদস্যবৃন্দ ছাড়াও জ্বালানী সচিব ও পেট্রো বাংলার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মন্ত্রী বিদায়ের পরে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু সাংবাদিকদের জানান, তার ডিও লেটারের ফলে নবীগঞ্জের ১ নং বড় ভাকৈর পশ্চিম ও ২ নং ছোট ভাকৈর পূর্ব ইউনিয়নে ৪০ কি. মি. বিদ্যুৎ বরাদ্দ দিয়েছেন। এসময় এমপি বলেন নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবী পূরনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে আজকে কোন সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!