ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উলফা-জামায়াত গোপন বৈঠকের খবরে তোলপাড় : আতঙ্কে সোহাগপুর বিধবাপল্লীসহ কামারুজ্জামানের মামলার সাক্ষীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০১৪ ৩:২৩ অপরাহ্ণ

Sherpur- 2স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের যখন চলছে চূড়ান্ত বিচার, ঠিক সেই মুহূর্তে শেরপুর সীমান্তে ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ও জামায়াতের মধ্যকার গোপন বৈঠক এবং অস্ত্র ক্রয় চুক্তিসহ উলফার কাছ থেকে জামায়াতের অস্ত্র সংগ্রহের খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ওই খবরটি ৮ নবেম্বর শনিবার জানাজানি হওয়ার পর থেকে শেরপুরে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন এবং বিশেষ করে সদ্য চূড়ান্ত বিচারে ফাসি বহাল থাকা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল, বদর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর ওই আতঙ্কে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে থাকা রাষ্ট্রপক্ষের ৪ সাক্ষীসহ অন্যান্য বীরাঙ্গনা ও তাদের স্বজনরা।

Shamol Bangla Ads

‘টাইমস অব ইন্ডিয়া’র সূত্রের বরাত দিয়ে শুক্রবার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়, ‘পরেশ বড়–য়ার নেতৃত্বাধীন উলফা জামায়াতের জন্য বাংলাদেশে অস্ত্র পাচার করছে। এজন্য চুক্তি করতে গত ১৫ অক্টোবর বাংলাদেশের শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াত ও বিএনপির কিছু নেতা এবং উলফার পক্ষ থেকে তাদের দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওইসময় জামায়াতের নেতারা ছোট অস্ত্র ও গোলাবারুদ কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এজন্য উলফা প্রতিনিধিদের কাছে ২০ লাখ টাকা পরিশোধ করেন।’ প্রকাশিত ওই খবরটি শনিবার সীমান্তবর্তী শেরপুর অঞ্চলে জানাজানি হয়ে যাওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সামাজিক-সাংস্কৃিতক ব্যক্তিত্ব এবং বিশেষ করে সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে চূড়ান্ত বিচারে মৃতুদন্ড বহাল থাকা কামারুজ্জামানের কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গণহত্যা ও ধর্ষণের যে অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদন্ড বহাল রয়েছে, সেই ঘটনাস্থল সীমান্তবর্তী সোহাগপুর গ্রাম থেকে উলফা-জামায়াতের গোপন বৈঠকস্থল মধুটিলা ইকোপার্কের দূরত্ব মাত্র কয়েক মাইল। সংগত কারণে ওই খবরে ছড়িয়ে পড়া আতঙ্ক এখন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বিধবা পল্লীতে বসবাসকারী রাষ্ট্রপক্ষের ৪ সাক্ষীসহ বেঁচে থাকা ৩৩ বীরাঙ্গনা ও তাদের স্বজনদের। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শনিবার বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ ভিন্ন চিত্র। ওইসময় বিধবাপল্লীর বীরাঙ্গনাসহ স্বজনদের চোখেমুখে দেখা যায় আতঙ্কের ছাপ। তাদের বসতবাড়ির দিকে অপরিচিত কোন লোকজনকে এগুতে দেখলেই তারা আঁতকে উঠছে। অন্যদের পাওয়া গেলেও রাষ্ট্রপক্ষের (ক্যামেরা ট্রায়াল) ৩ সাক্ষী করফুলী বেওয়া, হাসেন বানু ও হাফিজা বেওয়াকে পাওয়াই যায়নি। তারা নাকি নতুন আতঙ্কে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। ওইসময় রাষ্ট্রপক্ষের সাক্ষী শহীদ ছফির উদ্দিনের ছেলে মোঃ আলাল উদ্দিন বলেন, কামারুজ্জামানের সাফাই সাক্ষী আরশাদ আলী ও আত্মগোপনে থাকা কাদির ডাক্তারের লোকজনের ঘন ঘন আনাগোনার কারণে তাদের আতঙ্ক বেড়ে গেছে। দু’দিন আগের রাতেও কালো একটি মাইক্রোবাসে সশস্ত্র অবস্থায় কিছু লোক এসে আমাকেসহ সাক্ষীদের বাড়িঘরের খোঁজ নিয়ে গেছে। যাওয়ার সময় বলে গেছে, কাওকেই ছাড়বনা। আমরা এখন খুব ভয়ে আছি। রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী ও সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিনকে পাওয়া যায় পার্শ্ববর্তী এক চেহলাম অনুষ্ঠানে। ওইসময় তিনি বলেন, চূড়ান্ত রায়ে খুশি হওয়ার পরও আমরা বিধবাপল্লীর শহীদ পরিবারের স্বজনরা কামারুজ্জামানের পক্ষের লোকজনের ভীতি ছড়ানোর কারণে চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছি। এখন শুনছি কামারুজ্জামানের লোকজন নাকি এই সীমান্ত পথেই অস্ত্র কিনছে। আমরা প্রথম থেকেই প্রশাসনের কাছে এখানে একটি নিরাপত্তা ক্যাম্প বসানোর দাবি করে আসছি। কিন্তু মাঝে-মধ্যে টহল তৎপরতা ছাড়া তাদের আর দেখা যায়নি। তবে শনিবার দুপুরে এলাকায় ১৫ সদস্যের একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। অন্যদিকে আত্মস্বীকৃত আল বদর সদস্য কামারুজ্জামানের নির্যাতন সেলের দারোয়ান ও রাষ্ট্রপক্ষের সাক্ষী মোহন মুন্সি, সাক্ষী মজিবর রহমান পানু ও অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নানের নিরাপত্তার বিষয়েও খবর পাওয়া যায়নি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ তৎপরতা বাড়ানোর। ওই অবস্থায় শেরপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব হারেজ আলী গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সোহাগপুর বিধবাপল্লীসহ কামারুজ্জামানের মামলায় সাক্ষীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, দ্রুতই সাক্ষী সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেওয়া হবে। এজন্য রবিবার সভা আহবান করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম ‘শেরপুর সীমান্তে জামায়াত-উলফার গোপন বৈঠক এবং অস্ত্র ক্রয়ের একটি খবর’ গণমাধ্যমে দেখেছেন মর্মে স্বীকার করে বলেন, বিষয়টি সরকারের কোন এজেন্সী জানে বলে তার জানা নেই। অন্য কোন এজেন্সীর জানা থাকলে স্থানীয় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকার সুবাদে তাকেও অবহিত করা হত। তবে সোহাগপুর বিধবাপল্লীর নিরাপত্তায় পুলিশ ক্যাম্প স্থাপনসহ সাক্ষীসুরক্ষায় তৎপরতা বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads