ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্থাভাবে পড়ালেখা বন্ধের উপক্রম মেধাবী শিক্ষার্থী খালেদার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৮, ২০১৪ ৭:১০ অপরাহ্ণ

Hossainpur pic 623হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে হতদরিদ্র খালেদা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১৩৮তম স্থান পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পেরে অনিশ্চিত হয়ে পড়ছে তার শিক্ষাজীবন। এ জন্য খালেদার পরিবার সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য মানবিক আবেদন জানিয়েছেন।
জানাযায়, উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের হতদরিদ্র আলাল উদ্দিনের মেয়ে মোছাঃ খালেদা আক্তার এ বছর হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ থেকে মানবিক শাখায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করে। ইত:পূর্বে ২০১২ সালে হারেঞ্জা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। মেধাবী খালেদা দারিদ্র জয় করে চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ-ইউনিটে মানবিক শাখায় ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ১৩৮-তম স্থান অর্জন করে (ভর্তি পরীক্ষার রোল নং-৫০২২৮৮) কিন্তু অর্থাভাবে এখনো সে ভর্তি হতে পারেনি।
সরেজমিনে ৮ নভেম্বর শনিবার নিজ বাড়িতে খালেদার পিতা আলাল উদ্দিন আবেগ জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, ভিটে-বাড়ি ছাড়া তার কোন সহায়-সম্পত্তি নেই। অন্যের জমি চাষ করে কোনো রকমে সংসার চলে। তিন মেয়ে-দুই ছেলের মধ্যে খালেদা ২য়। বড় মেয়ে উম্মে হাবিবা কামিল পাশ করে বাড়িতে দর্জির কাজ করছে। ৩য় মেয়ে পলি আক্তার স্থানীয় হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছে। দুই ছেলে আজাদ রহমান ৭ম শ্রেণীতে ও সাজ্জাদ হোসেন ২য় শ্রেণীতে অধ্যয়নরত। এমতাবস্থায় মেয়ের উচ্চ শিক্ষার প্রবল ইচ্ছা থাকা সত্বেও অর্থাভাবে তার শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ায় তিনি দিশেহারা।
হতদরিদ্র খালেদা জানান,মেধা কোটায় ঢাবিতে ভর্তির সুযোগ সৃষ্টি হলেও পড়ালেখার খরচ চালানোর সামর্থ তার পিতা নেই।তাই সমাজের বিত্তবানদের সহযোগীতা না পেলে পড়ালেখা বন্ধ করে গার্মেন্টসে কাজের সন্ধান করতে হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ ব্যপারে অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন খান জানান, রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত ক্লাস করতো খালেদা। খরচ যুগাতে কলেজ বন্ধের সময় টিউশনি করেও ভাল রেজাল্ট করে সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রবল ইচ্ছার কাছে দারিদ্র তাকে দমিয়ে রাখতে পারেনি সেটা গোল্ডেন জিপিএ ৫ পেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিত্তবানদের আর্থিক সহযোগীতা পেলে সে বড় কিছু হতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!