শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : গোটা দেশের ন্যায় অভিন্ন সময় ও প্রশ্নপত্রে শেরপুরের শ্রীবরদীতে শান্তিপূর্ণ এবং কোলাহলমুক্ত পরিবেশে জে.এস.সি/জে.ডি.সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন বাংলা প্রথমপত্র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিত্যবছরের ন্যায় প্রশ্ন ফাঁসের গুঞ্জন থাকলেও এ বছর এমন গুঞ্জন কোথাও শোনা যায়নি। জামায়াতে ইসলামীর ডাকে হরতাল থাকায় নির্ধারিত সময়ের পরীক্ষা বন্ধের দিন শুক্রবার অনুষ্ঠিত হয়। জে.এস.সি পরীক্ষা দুইটি মূল কেন্দ্র এবং দুইটি ভ্যানু কেন্দ্রতে অনুষ্ঠিত হয়েছে। মূল কেন্দ্রে মধ্যে-শ্রীবরদী এম.এন.বি.পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়। ভ্যানু কেন্দ্রের মধ্যে-শ্রীবরদী এ.পি.পি.আই ও আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৩ জন ছাত্র, ৩৫৮ জন ছাত্রী, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩১ জন ছাত্র, ২৭৪ জন ছাত্রী, এপিপিআই ভ্যানুতে ২৭৯ জন ছাত্র, ২৩২ জন ছাত্রী, মহিলা কলেজ ভ্যানুতে ৩১০ জন ছাত্র ও ৩৫৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয় এবং ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে। জেডিসি পরীক্ষা দুইটি মূল কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ভায়াডাঙ্গা সিনিয়র মাদ্রাসায় ৫৪ জন ছাত্র, ৮১ জন ছাত্রী, ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২৮৬ জন ছাত্র, ২৪৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। উভয় কেন্দ্রে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে। পরীক্ষায় পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন। উভয় কর্মকর্তা জানান-শৃঙ্খলা আর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্র সহজ হয়েছে। কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি। পরীক্ষার এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার্খীরা মেধা জনশক্তিতে পরিণত হয়ে সম্দ্ধৃ দেশ গঠনে সহায়ক হবে এমন মন্তব্য বিশিষ্টজনদের।




