কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : চালু হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এককালের এশিয়ার সর্ববৃহৎ মসলিন কটন মিলটি। তবে সম্প্রতি সরকার হা-মীম গ্রুপের নিকট হস্থান্তরের পর এটি চালু হচ্ছে নতুন উদ্যম ও নতুন নামে। মসলিন কটন মিল্স লিঃ সাবেক নাম থাকলেও বর্তমানে হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস লিঃ এর ব্যবস্থাপনায় দ্যাটস ইট ফ্যাসনস লিঃ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়।

গতকাল শনিবার দুপুর ১টায় হা-মীম গ্রুপের উদ্যোগে গ্রুপের সত্ত্বাধিকারী ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ. কে আজাদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে রিফাত গার্মেন্টস লিঃ এর ভিতর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হা-মীম গ্রুপের সত্ত্বাধিকারী এ. কে আজাদ বলেন, অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে থাকা এ মিলটি নতুন ভাবে চালু হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে এবং দূর হবে কালীগঞ্জের স্থায়ী বেকারত্ব। আর এই গার্মেন্টসের সুফল ভোগ করবে স্থানীয়রা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- হা-মীম গ্রুপের কনসালটেন্ট এ কে এম মাহফুজুল হক, নির্বাহী পরিচালক মেজর (অবঃ) সুনীল, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নুরুজ্জামান, আব্দুল আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ওবায়েদ, মেজর (অবঃ) মোফাক্কর, মেজর (অবঃ) খায়রুল বাশার, মেজর (অবঃ) আব্দুর রাজ্জাক, মেজর (অবঃ) মনিরুজ্জামান চৌধূরী, মেজর (অবঃ) শওকত, মেজর (অবঃ) মইন উদ্দিন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য কামাল উদ্দিন দেওয়ান, শ্রমিক নেতা বেলায়েত হোসেন, হাবীবউল্লাহ, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হা-মীম গ্রুপের কনসালটেন্ট মাহফুজুল হক জানান, দীর্ঘ দুই যুগ মিলটি বন্ধ থাকার পর বর্তমান সরকারের আমলে হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস এর নিকট হস্থান্তরের মধ্য দিয়ে আজ থেকে চালু হতে যাচ্ছে মিলটি। সূত্র আরো জানায়, রিফাত গার্মেন্টস লিঃ এর ব্যবস্থাপনায় দ্যাটস ইট ফ্যাসনস লিঃ উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে হা-মীম গ্রুপ কর্তৃপক্ষ।

এদিকে অনুষ্ঠানের পূর্বে গার্মেন্টসটি চালু হতে চাচ্ছে জানিয়ে স্থানীয়দের আগাম বার্তা হিসেবে সাইরেন বাজিয়ে মসলিন কটন মিলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্ঠা করেন কর্তৃপক্ষ।
কালীগঞ্জে সাংবাদিকদের সাথে হা-মীম গ্রুপের সত্ত্বাধিকারীর মত বিনিময়
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন হা-মীম গ্রুপের সত্ত্বাধিকারী ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ. কে. আজাদ।
শনিবার হা-মীম গ্রুপের উদ্যোগে রিফাত গার্মেন্টস লিঃ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দুপুর ২টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় এ.কে. আজাদ সাংবাদিকদের বলেন, আপনারা জানেন অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে থাকা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কটন মিলটি নতুন রূপে চালু হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে এবং দূর হবে কালীগঞ্জের স্থায়ী বেকারত্ব। আর এই গার্মেন্টসের সুফল ভোগ করবে স্থানীয়রা। এ জন্য আপনাদের কাছে সহযোগীতা কামনা করি। পাশাপাশি হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস লিঃ নিয়ে ইতিপূর্বে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে আরো বেশি অবদান রাখার অনুরোধ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আশরাফুল আলম আইয়ুব, মোখলেছুর রহমান, আব্দুর রহমান আরমান, আল আমিন দেওয়ান, আহাম্মদ আলী, রফিক সরকার, মাফুজা আফরিন মনি, আব্দুল গাফফার, মজিবুর রহমান, আশরাফুল হক শিশির, খুশি খানম, মনিরুল হক, মিজানুর রহমান, হাবিবুর রহমান লুলু প্রমুখ। হা-মীম গ্রুপ কর্তৃপক্ষের মাঝে কনসালটেন্ট এ কে এম মাহফুজুল হক, নির্বাহী পরিচালক মেজর (অবঃ) মনিরুজ্জামান চৌধূরী, মেজর (অবঃ) আব্দুর রাজ্জাক প্রমুখ।




