আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত, শিল্পপন্য মেলা। উপজেলা শহরের আব্দুল্লাহ সুপার মার্কেটে এ মেলা চলছে। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন আমতলী পৌর সভার মেয়র মো. মতিয়ার রহমান , এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মজিবুর রহমান ,মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার জোসনা,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায়, সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মো. নুরুল ইসলাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা, আমতলী প্রেসক্লাব সভাপতি মো.রেজাউল করিম, সম্পাদক এস এম নাসির মাহমুদ ও আমতলী পৌরসভার কাউ¯িœলর বৃন্দ। মেলায় তাঁত, শিল্প ও পন্যর অর্ধ শতাধিক স্টল বসেছে। এসব স্টল গুলো কানায় কানায় পূর্ণ থাকছে ক্রেতা ও দর্শনার্থী। সবাই ছোট ছেলে-মেয়েকে নিয়ে মেলায় আসছেন। উপভোগ করছেন মেলার আনন্দ। করছেন নানা কেনা-কাটা। শিশুদের আনন্দ দিতে মেলায় রেল, নাগর দোলাসহ বিভিন্ন উপকরণ বসানো হয়েছে।




