মেহের আমজাদ, মেহেরপুর : জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে নাশকতার আশংকায় মেহেরপুর জেলার ৩ উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ২ জন, গাংনী থানা পুলিশ ৫ জন এবং মুজিবনগর থানা পুলিশ ৩ জন কে আটক করেছে। আটককৃতরা হলো সদর উপজেলার পৌরসভার বোস পাড়ার রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (সজল), বন্দর গ্রামের আব্দুল গনির ছেলে রবিউল ইসলাম, গাংনী উপজেলার কাষ্টদাহ গ্রামের ইনসাফ আলীর ছেলে হাউজ আলি, কাথুলি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মহব্বত মালিথা, চৌগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন আলি, একই গ্রমের হারেজ উদ্দীনের ছেলে হাফিজুর রহমান,ষোলটাকা গ্রামের উমরশাহর ছেলে ইনছারুল ইসলাম, মুজিবনগর থানা পুলিশ মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাচ্চু শেখের ছেলে সোহেল রানা, রামনগর গ্রামের সেলিম মোল¬ার ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের আবুল কাশেমের ছেলে শুকুর আলি কে আটক করেছে।

এদিকে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল। অপ্রীতিকর পরিস্থিতি মোকবেলায় জেলার গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি দুই প¬াটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ আটকের বিষয় নিশ্চিত করে জানান, জাতীয় সংসদস নির্বাচনের পূর্বে হরতাল ও অবরোধের সময় সরকারী কাজে বাধা দান, গাছ কাটা, পুলিশের উপর হামলা সহ নাশকতার মামলায় আসামী দেখিয়ে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হবে।
মেহেরপুরে রেজিষ্ট্রেশন বিহীন ক্লিনিক বন্ধ এবং চিকিৎসা সেবার উন্নয়নের দাবিতে মানবন্ধন

চিকিৎসকের অবহেলায় বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হোসেনের মৃত্যুর প্রতিবাদে জেলার সকল রেজিষ্ট্রেশন বিহীন ক্লিনিক বন্ধ এবং চিকিৎিসা সেবার উন্নয়নের দাবীতে মানববন্ধন করেছে ইমরানের সহপাঠী ও এলাকাবাসীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল কবির, কাউন্সিলর আল মামুন, মনিরুল ইসলাম, ইমরানের সহপাঠী সহ এলাকাবাসীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। এসময় বক্তারা বলেন জেলার অনেক রেজিষ্ট্রেশন বিহীন ক্লিনিক রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। কোন ক্লিনিকে দক্ষ সেবীকা, সার্বক্ষনিক চিকিৎসক সহ অপারেশনের উন্নত সারাঞ্জম নেই। অদক্ষ চিকিৎসক দিয়ে চালানো হয় এসব ক্লিনিক। তাই অদক্ষ চিকিৎসক নিয়োগ বন্ধ সহ এসব ক্লিনিক বন্ধ করার আহ্বান জানান তারা।




