শেখ হামিদ, বটিয়াঘাটা (খুলনা) : গৃহভিত্তিক নারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সমবায় ব্যবসা কার্যক্রমে উদ্বুদ্ধ করা বিষয়ে এক দিনের কর্মশালা সোমবার বেলা এগারটায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা এ্যাডোরের আয়োজনে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, এ্যাডোরের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান, উপদেষ্টা সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, নজরুল ইসলাম, অধ্যক্ষ নির্মল বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, পল্লী উন্নয়ন অফিসার আফরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমূল হক, সমাজ সেবা অফিসার মেহেদী আল মাসুদ, অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা নীপা, রূপালী ব্যাংক অফিসার আব্দুর রউফ হালদার প্রমুখ।




