ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার হরতাল চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ১২:০০ অপরাহ্ণ

Hortal 4শ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিক্রিয়ায় দলটির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার হরতাল চলছে। ২ নভেম্বর রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় ওই হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত প্রথম দফায় ২৪ ঘন্টার হরতাল পালন করেছিল দলটি।
গত বুধবার আান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ ঘোষণার পরপর রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতি, রবি ও সোমবার দুই দফায় ৭২ ঘন্টার হরতালের ডাক দেয় জামায়াত।
দ্বিতীয় দফার হরতালে রবিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। হরতালের সমর্থনে রাজধানীর শ্যামলী, পল্লবী, বংশাল, মালিবাগ, মগবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। হরতালে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ। গণপরিবহণ চলাচল করলেও তুলনামূলক অনেক কম। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। একইভাবে দেশের কোন স্থান থেকে দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি। এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল করলেও যাত্রী সংখ্যা কম থাকায় নির্ধারিত সময়ে এ যানগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
হরতালকে ঘিরে রাজধানী ঢাকায় কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশ, ডিবির নজরধারী জোরদার করা ছাড়াও বিজিবি, পুলিশ, র‌্যাবের টহল বাড়ানো হয়েছে। রাজধানীর বাইরে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বেশ কয়েকটি এলাকাকে ঝুঁকিপূর্ণ ধরে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আজ জামায়াত নেতা মীর কাসেম আলীর রায়কে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে হরতালকে ঘিরে ও নাশকতার আশঙ্কায় পাবনা থেকে ৪৫, নোয়াখালী ২৭, রংপুর ৫০, রাজশাহী ৪, লক্ষ্মীপুর ৪ ও গাইবান্ধা থেকে ৬ জনকে জামায়াত-শিবির সন্দেহে আটক করেছে পুলিশ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads