ads

শনিবার , ১ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় চরমপন্থীদলের নেতা অস্ত্রসহ গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১, ২০১৪ ৪:৩৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় চরমপন্থীদলের নেতা অস্ত্রসহ গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর থেকে চরমপন্থীদলের আঞ্চলিক কমান্ডার অর্ধ ডজন মামলা আসামী রনি (৩২) কে একটি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত রনি উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামের শহর আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামানের নির্দেশে এস আই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে রনি কে গ্রেফতার করে। এরপর তার কাছ থেকে শাটার গান ও গুলি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক রনি ২০১১ সালে কলাবাড়ির রুবেল হত্যা, ২০১২ সালে একই গ্রামের শাহাবুদ্দিন হত্যা এবং ২০১৪ সালে তার গর্ভবতী স্ত্রী মেরী হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। তাকে থানা হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ করেছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গায় হামলায় ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করলেন হুইপ ছেলুন

জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভারত থেকে দেশে ফিরে শুক্রবার বেলা পৌনে ১টার দিকে অস্ত্রধারীদের হামলায় আক্রান্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছিতের প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে ভবিষ্যতে এ জেলার সাংবাদিকরা যাতে নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানাচ্ছি।’
আক্রান্ত সাংবাদিকদের পক্ষে হামলার ঘটনার বর্ণনা দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন ও হামলায় জখম সাংবাদিক ফাইজার চৌধুর। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর আওয়ামী যুবলীগের প্রতিপক্ষ দুটি গ্রুপের বিরোধের জের ধরে একপক্ষ শহরে সশস্ত্র মিছিল করার সময় বেলা দেড়টার দিকে একদল অস্ত্রধারী প্রেসক্লাবে ঢুকে ভাংচুর করে এবং চার সাংবাদিককে মেরে জখম করে।

Need Ads