ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে বিএনপির সভাপতিসহ ৩ জন গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৪ ৭:১৬ অপরাহ্ণ
আমতলীতে বিএনপির সভাপতিসহ ৩ জন গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি : হরতালে নাশকতার আশঙ্কায় বুধবার গভীর রাতে আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: শামসুল হক ও পৌর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো: মোমেনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাদেরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

Shamol Bangla Ads

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক মত বিনিময়

বেসরকারী সংস্থা এনএসএস এর উদ্যোগে বুধবার রাতে আমতলী প্রেসক্লাবে স্বাস্থ্য সেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনএসএস এর নির্বাহী পরিচালক এ্যাড. শাহবুদ্দিন পান্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নাসির মাহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.সাঈদ খোকন, বাসস প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক নুহুউল আলম নবীন, মনিরুজ্জামান সুমন, জসিম উদ্দিন হাওলাদার, জসিম উদ্দিন সিকদার, কেএম সোহেল প্রমুখ। মতবিনিময় সভায় আমতলীর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা সম্পর্কে আলোচনা করা হয়#

Shamol Bangla Ads

আমতলীতে হরতাল পালিত হয় নি

বরগুনার আমতলীতে জামাতের ডাকা হরতাল পালিত হয়নি। দোকানপাঠ অফিস আদালত যথারীতি খোলা ছিল ,হরতালের কোন প্রভাব পড়েনি অভ্যান্তরীন রুটে গাড়ী চলাচল অব্যাহত ছিল। রাস্তায় কাউকে পিকেটিং করতে দেখা যায়নি।শহরের গুরুত্বপূর্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। আমতলীসহ উপকূলীয় এলাকায় হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!