ইয়ানুর রহমান, যশোর : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরন বলেছেন, ভারত সরকার বাংলাদেশীদের জন্য ভিসা পদ্ধতি আরো সহজীকরন করতে চায়। যদিও সামান্য সমস্যা রযেছে তা জররুী সমাধানের চেষ্টা চলছে। ব্যবসায়ীদের জন্য মাল্টিপল ভিসা আরো বৃদ্ধি করা হবে। তিনি সোমবার বিকেলে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে বন্দর, কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের সাথে সব সময় ভালো সম্পর্ক রাখতে চায়। উভয় দেশের মধ্যে ব্যবসা বানিজ্য আরো সম্প্রসারন করতে চায়। অচিরেই ভারত সরকারের অর্থায়নে ঈশ্বরদিতে কন্টেইনার ডিপো করবে। আর এ জন্য আমাদের সমীক্ষা চলছে। আশা করি, খুব শিগগিরই এর কাজ শুরু হবে।
এ সময় হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারি বিজয় সেল ভারেজ, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশন’র সভাপতি মফিজুর রহমান সজন, সিএন্ডএফ এজেন্ট ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব শামসুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, খাইরুজ্জামান মধুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শার্শায় একই পরিবারের ৭জনকে অজ্ঞান করে স্বর্ণালংকারসহ ১৫ লক্ষ টাকা লুট

শার্শায় একই পরিবারের ৭জনকে অজ্ঞান করে রাতের অন্ধকারে স্বর্ণালংকারসহ ১৫ লক্ষ টাকা লুট করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে।
ঘটনার বিবরনে জানা যায়, রবিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাতের অন্ধকারে দূর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনা নাশক ঔষধ স্প্রে করে। পরে দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে বাড়ীর ভেতর প্রবেশ করে ঘরের ভেতর আলমারি-সোকেজ ভেঙ্গে নগদ ১১ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সোমবার সকালে প্রতিবেশীরা বাড়ীর লোকজনের কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে ঘরের ভিতর ঢুকে দেখে ঘরের দরজা ভাঙ্গা ও অচেতন অবস্থায় সবাই শুয়ে আছে।
অচেতন ব্যক্তিরা হচ্ছে- বাড়ির মালিক আতিয়ার রহমান (৫৫), স্ত্রী রেহেনা বেগম (৪৭), ছেলে লাল্টু (২৮), সান্টু (২৫), পুত্র বধু লাবনী খাতুন (২৫), নাতি লামিয়া (৭) ও আত্মীয় আমিনুর রহমান (২৮)। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শহিদ আনোয়ার জানান, উচ্চ মাত্রার চেতনা নাশকের কারনে অত্যন্ত অসুস্থ্য হয়ে পড়েছে। সুস্থ্য হতে একটু সময় লাগবে।




