ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৮, ২০১৪ ১২:৫৫ অপরাহ্ণ
বগুড়ায় কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : বগুড়া নজরুল গবেষণা পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে পৌরপার্কে কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক, বগুড়া লেখক ফোরামের সিনিয়র সহসভাপতি মাষ্টার নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহন করেন বগুড়া লেখক ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক, ছড়াকার মোস্তফা মোঘল, বাংলাদেশ কবি পরিষদ বগুড়া শাখার কোষাধ্যক্ষ কবি প্রতীক ওমর, বগুড়া নজরুল গবেষণা পরিষদের সাধারন সম্পাদক কবি হাসান রুহুল, সৃষ্টিশলি লেখক সংঘের সভাপতি কবি জিহাদ হোসেন, কবি রাসেল রবি প্রমূখ।
বক্তারা বলেন, কবি নজরুল ইসলাম যে গানগুলো রচনা করে অমর হয়ে আছেন ফিরোজা বেগম সেইসব গানে কন্ঠ দিয়ে তা মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। কবি নজরুল ইসলামের সুখ্যাতির পিছনে অনেক বড় অবদান রেখেছেন ফিরোজা বেগম। তাই কবি নজরুল এবং কন্ঠশিল্পী ফিরোজা বেগম একে অন্যের সহযোগি হিসেবে চিরকাল সবার মাঝে টিকে থাকবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads