ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৮, ২০১৪ ৮:২৭ অপরাহ্ণ
পীরগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে লম্পট রুহুল আমীন (৫০) কর্তৃক স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে হিলি গ্রামে নিয়ে গিয়ে শ্লীলতাহানী করেছে মর্মে জানা গেছে।

Shamol Bangla Ads

ঘটনার বিবরনে প্রকাশ, প্রজাপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র রুহুল আমীন (৫০) গাড়াবেড় গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে স্কুলছাত্রী স্কুল শেষে প্রাইভেট পড়তে যাবার সময় নাতনী সম্পর্কীয় ওই ছাত্রীকে দাওয়াত খাওয়ার কথা বলে ফুসলিয়ে হিলি গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে মেয়েটিকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শ্লীলতাহানী করেন। এতে তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ইউপি সদস্য আনজু মেম্বরের হেফাজতে নেওয়া হয়। লম্পট রুহুল আমীনকে একটি কক্ষে আটক করে রাখা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত লম্পট রুহুল আমীনকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয় । এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি ইসরাফিল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি তবে মেয়েটির পরিাবরের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাটি নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। লম্পট রুহুল আমীনের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিভাগীয় পর্যায়ে পীরগঞ্জের আমিরুজ্জামান সুমন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৪ তে রংপুর বিভাগীয় পর্যায়ে রংপুরের পীরগঞ্জের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান সুমন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৪ সালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ষ্টার মার্কস নিয়ে কৃতিত্বের সাথে এসএসসি ১৯৯৭ সালে শাহ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি তে প্রথম বিভাগ, ২০০০ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বিভাগ, ২০০১ সালে দ্বিতীয় বিভাগে মাষ্টার্স পাশ করেন। ছোট বেলা থেকেই তিনি গান, আবৃত্তি, উপস্থাপনা, বিতর্ক, তবলা বিষয়ে অসংখ্য সনদ লাভ করেন। এছাড়াও জাতীয় দৈনিক (বাংলাবাজার, দৈনিক খবর) ওস্থানীয় দৈনিক যুগের আলো (নবীন ষ্টাফ রিপোর্টার), দৈনিক পরিবেশ , দৈনিক বিজলী পত্রিকায় ষ্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেছেন। তার পরিবারের সকলেই শিক্ষকতা পেশায় নিয়োজিত। আমিরুজ্জামান সুমনের এই অসামান্য অর্জনে তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ২৪ রংপুর-০৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী, সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারন সম্পাদক মিয়া মো: তাজিমুল ইসলাম শামিম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে হাবীবা মিথি, আওয়ামীলীগ নেতা শফিউর রহমান মন্ডল মিলন, ময়নুল ইসলাম লাভলু সর্দার, জাসদ সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভার:) মোনসেফা ফয়সাল পারভীন, মন্ডলের বাজার মাদ্রাসার সুপার আফজাল হোসেন সরকার, কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক আব্দুল করিম সরকার, সাংবাদিক লুৎফর রহমান মন্ডল, সদস্য সচিব আতাউর রহমান সুজন, গ্যালারী টাচের সত্বাধীকারী শওকতুল ইসলাম, ফিরোজ আলম সুমন, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
উল্লেখ্য শ্রেষ্ঠ শিক্ষক আমিরুজ্জামান সুমন একেবারেই তৃনমুল পর্যায়ে মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিটের মাধ্যমে ঝরে পড়া রোধ ও ১০০% উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। জাতীয় পর্যায়ে ভাল ফলাফলের জন্য তিনি সকলের দোয়া প্রার্থী।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads