ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলবায়ুর বিরূপ প্রভাব উর্বরা শক্তি হারাচ্ছে উপকূলের কৃষিজমি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৪ ১১:০১ পূর্বাহ্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী ও তালতলী উপকূলীয় অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি এবং অপরিকল্পিত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে ফসলিজমি উর্বরা শক্তি হারাচ্ছে। এ বিপর্যয় থেকে উত্তরণের কোনো প্রস্তুতি না থাকায় কৃষির ভবিষ্যৎ নিয়ে উপকূলীয় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরিসংখ্যান অনুযায়ী দেশের আবাদযোগ্য ভূমির ৩০ ভাগ উপকূলীয় এলাকায় অবস্থিত। উপকূলীয় ২৮.৫ লাখ হেক্টর জমির মধ্যে প্রায় ৮.৩ লাখ হেক্টর লবণাক্ত পানিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ১৯৭৩-২০০০ সাল পর্যন্ত উপকূলের মাটি পরীক্ষা করে দেখা গেছে, সাগরের নোনা পানি ফসলিজমিতে ঢোকার কারণে মাটিতে লবণাক্ততার পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
এতে একদিকে যেমন মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, তেমনি গঠন প্রণালিও ভেঙে যাচ্ছে এবং ফসল উৎপাদনের জন্য উর্বরা শক্তিরও ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে ভূমিক্ষয় প্রবণতাও দিনদিন দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে মাঠে পোকার আক্রমণ, ধানগাছে চিটাসহ নানা প্রকার ক্ষতিকর প্রভাব পড়ছে। জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলীয় বরগুনা জেলাসহ আরো কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’ এবং ২০০৯ সালের ‘আইলা’র পর মিঠা পানির অভাব দেখা দিয়েছে। নদনদী ও ফসলি জমিতে সমুদ্রের লোনা পানি প্রবেশ করতে শুরু করেছে।
এ অঞ্চলের হাজার হাজার কৃষক ফসল আবাদে অনাগ্রহী হয়ে পড়েছেন। বরিশাল আঞ্চলিক কৃষি বিভাগের তথ্যানুযায়ী, উপকূলীয় অঞ্চলে ৯ লাখ ৯৯ হাজার ৪৪ হেক্টর আবাদি জমি থাকলেও বোরো মৌসুমেই ৩ লাখ ৩১ হাজার ৫৮ হেক্টর জমি পতিত থাকছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ঘরে তুলতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়।
এসব বিপর্যয় কাটিয়ে মাথা তুলে দাঁড়াতে কৃষকরা পতিত জমি বহু ফসলি করায় আগ্রহী হয়ে উঠলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা আটকে যাচ্ছে। আমতলী উপজেলা কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষণ মিলন কুমার রায় জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গড় বৃষ্টিপাতের পরিমাণ বেশ কমেছে এবং সাগর ও নদীর জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সহজেই লোনা পানি প্রবেশ করায় ফসলি জমি ও ফসল নষ্ট হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads