ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩-১ গোলে বার্সাকে হারাল রিয়াল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৬, ২০১৪ ১২:৫৪ অপরাহ্ণ

C Ronaldo-1শ্যামলবাংলা স্পোর্টস : শ্বাসরুদ্ধকর উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে ম্যাচের রঙ বদল, আক্রমণের পর পাল্টা আক্রমণ, কী ছিল না এল ক্ল্যাসিকোয়! সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ক্ল্যাসিক লড়াই। মুখোমুখি দুই বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। সঙ্গে দুই বিশ্বসেরা ফুটবলার মেসি এবং রোনালদো। ৯০ মিনিটের উত্তেজনার বারুদে ঠাসা ম্যাচটিতে ৩-১ গোলে জিতল রিয়াল মাদ্রিদই। মেসিকে হারিয়ে দিলেন রোনালদো।
তবে নিজেদের মাঠেই শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ৪ মিনিটেই অসাধার এক গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়র। সুয়ারেজের অসাধারণ এক পাস থেকে বক্সের মাঝ বরাবর বল নিয়ন্ত্রনে নেন নেইমার এরপর দু’জনকে কাটিয়ে ডান পায়ের দুর্দান্ত এক শট নেন তিনি। ইকার ক্যাসিয়াসের মত গোলরক্ষককে দর্শক বানিয়ে রিয়ালের জালে বল জড়ান তিনি।
গোল হজমের পর অবশ্য রিয়াল মাদ্রিদও হন্যে হয়ে ওঠে পরিশোধ করার জন্য। এরই ধারাবাহিকতায় আক্রমণ আর পাল্টা আক্রমণ। অবশেষে ৩৫ মিনিটেই এসে যায় কাংখিত সুযোগটা। মার্সেলোর একটি ক্রস ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে ঠেকান বার্সা ডিফেন্ডার পিকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নিতে আসেন রোনালদো। গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে পরাস্ত করে রোনালদোর শট বল জড়িয়ে যায় বার্সার জালে। ১-১ সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। লিগে ৯ ম্যাচে রোনালদোর গোল দাঁড়াল ১৬টিতে।
এ অবস্থাতেই বিরতিতে যায় দু’দল। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। এরই ফলশ্র“তিতে ৫০ মিনিটে কর্নার পায় লজ ব্লাঙ্কোজরা। শট নেন টনি ক্রুস। ভেসে আসা বলে দারুন হেড করেন পেপে। বল জড়িয়ে যায় বার্সার জালে। ২-১ এ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ওই গোল খাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ানোর চেষ্টা করেছে বার্সা। কিন্তু নিষেধাজ্ঞার দণ্ড কাটিয়ে এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরা লুই সুয়ারেজ নিজেকে ঠিক খাপ খাইয়ে নিতে পারেননি বার্সার খেলার সঙ্গে। যদিও নেইমারের গোলের অ্যাসিস্ট তিনিই করেছেন। এর পরও মেসি-নেইমার-সুয়ারেজ কম্বিনেশনটা ঠিক যেন ক্লিক করেনি সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে।
ম্যাচের ৬১ মিনিটে রিয়াল শিবিরে আক্রমণ করতে গিয়ে কাউন্টার অ্যাটাকে তৃতীয় গোল হজম করেছে বার্সা। প্রতিপক্ষের অরক্ষিত রক্ষণভাগ লক্ষ্য করে তীব্রগতিতে ছুটেছেন রোনালদো-বেঞ্জেমা-রদ্রিগেজ। রোনালদো বল বাড়িয়েছেন রদ্রিগেজকে; তিনি বল বাড়িয়ে দিয়েছেন সুবিধাজনক অবস্থানে থাকা বেঞ্জেমাকে। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেছেন বেঞ্জেমা। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার মতো ছন্দ খুঁজে পায়নি বার্সেলোনা। শেষ অবধি তাই ৩-১ গোলের হার মেনে নিয়েই রিয়ালের মাঠ ছাড়তে হয়েছে লুই এনরিকের দলকে। আর এবারের লা লিগায় আগের ৮টি ম্যাচে কোনো গোল হজম না করা বার্সেলোনার জালে ৩ গোল জড়িয়ে দিয়ে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!