ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি : গুলিবিদ্ধ ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ৭:৪৪ অপরাহ্ণ
ছাতকে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি : গুলিবিদ্ধ ২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৬লক্ষাধিক টাকার মালমাল লুট ও ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মহিলাসহ দু’জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ছাতক সদর ইউনিয়নের মধুকোনি-বকিরপার গ্রামে। জানাযায়, গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বাহার মিয়া ও কবির মিয়ার বাড়িতে ১০-১৫জনের সশস্ত্র ডাকাত দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে লোকজনকে জিম্মি করে মসজিদের ১০হাজার টাকাসহ নগদ ১লক্ষ ১০হাজার টাকা, ৭ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল, লক্ষাধিক টাকার দেশী-বিদেশী শাড়ীসহ ৬লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় মৃত মঈন উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও পুত্র জাহেদের (১৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। রাতেই জাহেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মনোয়ারা বেগমকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতি শেষে ৩রাউন্ড ফাঁকা গুলি ও কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ডাকাতরা পালিয়ে যায়। গতকাল রোববার মনোয়ারা বেগম বাদী হয়ে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওসি শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Shamol Bangla Ads

ছাতকে বিদ্যালয়ে প্রবাসীদের ৪লক্ষ টাকা অনুদান

ছাতকে প্রবাসীদের উদ্যোগে বিদ্যালয়ের সীমানা প্রাচীরসহ বিভিন্ন উন্নয়ন কাজে ৪লক্ষ টাকার অনুদান ঘোষনা করা হয়েছে। উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে এ অনুদান ঘোষনা করা হয়। সম্প্রতি শিবনগর স্কুল পরিদর্শনে এসে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী নাদির আলম, মুজিবুর রহমান ও সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম প্রমুখ ৪লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী রায়, সহকারি শিক্ষিকা কল্পনা সরকার, মকবুন নেছা, হেপী রানী দে, রেহানা বেগম, শর্মিতা চক্রবর্তী, সুলতানা আক্তারসহ ম্যানেজিং কমিটির সদ্যসরা তাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী রায় ২০১৪ইং সনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

ছাতকে জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দূর্নীতির তদন্ত ২৯অক্টোবর

ছাতকের জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে শিক্ষক নিয়োগ, অর্থ আত্মসাত, অনিয়ম ও দূর্নীতির বিষয়ে আগামী বুধবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট মহলকে প্রয়োজনীয় প্রমাণাদিসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জানাযায়, গত ২৫মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের বিরুদ্ধে জাহিদপুর গ্রামের মৃত চমক আলীর পুত্র রহিম উদ্দিন আহমদ সিলেটস্থ দূর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বরাবরে দূর্নীতি দমনে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য একটি লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গত ১৬সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শনের ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল মালিক ও আবেদনকারী রহিম উদ্দিন আহমদকে পৃথক নোটিশ প্রেরন করেন। কিন্তু পরিদর্শনে গিয়ে আবেদনকারীকে পেলেও প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। রহস্যজনক কারনে প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরে মামলা সংক্রান্ত বিষয়ের অজুহাতে ছুটি চেয়ে পৃথক আবেদন বিদ্যালয়ের টেবিলে রেখে অনুপস্থিত থাকেন। শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শনকালে এলাকার লোকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে ধরেন। গত বছরের ১৮নভেম্বর এলাকাবাসীর পক্ষে আবুল খয়েরসহ ৪৮ব্যক্তি স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির তদন্ত প্রসঙ্গে একটি আবেদন প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান জানান, পরিদর্শনের ব্যাপারে প্রধান শিক্ষক ও আবেদনকারীকে নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads