ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টমেটো চাষে স্বাবলম্বী বটিয়াঘাটার গৃহবধূ মাধুরী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

Batiagahta Tometoশেখ হামিদ, বটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামের গৃহবধূ মাধুরী মল্লিক তার ঘরের আঙ্গিনায় বছরে দু’ইবার টমেটো চাষ করে এলাকাবাসিদের তাক লাগিয়ে দিয়েছেন। উৎপাদিত টমেটো বিক্রয় করে তার অর্থ কষ্টের পরিবার এখন স্বাবলম্বী।

Shamol Bangla Ads

আইলা আর সিডরের ভয়াবহ তান্ডবে মধুরীর খড়ের ঘর এক সময় ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্বামী সন্তান নিয়ে পথে বসে। তারপর থেকে আর্থিক কষ্ঠ দূর করতে মাধুরীর পাঁচ সদস্যের সংসারে হিমশিম খেতে হয়। ধানের জমি না থাকায় অতি কষ্টে চলে আসছিল সংসার। স্বামী এক সময় পরের বাড়িতে কৃষাণ দিয়ে সংসার চালাবার চেষ্টা করতেন। কিন্তু ছেলে মেয়ের লেখা পড়া এবং অন্যান্য খরচ যোগাতে দুঃখের শেষ ছিলনা। মাধুরী ব্র্যাকের পরামর্শে নিজের বাড়ীর উঠানে পরিকল্পিত ভাবে টমেটোর চাষ করেন। বর্ষাকালে প্রথম দফায় টমেটো বাজারে উঠালে অসময়ে ক্রেতারা উচ্চ মূল্যে ক্রয় করায় তার অনেক টাকা লাভ হয়। পরে সেই একই জমিতে আবারও টমেটো চাষ করেন। বিক্রয়ও শুরু হয়েছে। গাছে টমেটো ধরেছে প্রচুর। গৃহবধূ মাধুরী জানান, ব্র্যাকের পরামর্শে প্রথম বার টমেটো চাষ করতে ৫ শতাংশ জমিতে মাত্র দশ হাজার টাকা খরচ হয়। ফলন ভাল হয়ায় তিনি ৪০ হাজার টাকার টমেটো বিক্রয় করেন। এবারও একই হারে তিনি লাভের আশা করছেন।

Need Ads