তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর সকাল ১০টায় নায়েব সুবেদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে বৌয়ারা বাজার রামধনপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় গরুর ৬০টি চামড়া আটক করেছে বিজিবি’র সদস্যরা।

এ তথ্যের সত্যতা স্বীকার করে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধি মুঠোফোনে জানান- নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর সকাল ১০টায় নায়েব সুবেদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে বৌয়ারা বাজার রামধনপুর এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় গরুর ৬০টি চামড়া আটক করেছে। যার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।




