ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় র‌্যাব’র অভিযানে কষ্টিপাথরের দু’টি মূর্তিসহ গ্রেফতার ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৬:০০ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় র‌্যাব’র অভিযানে কষ্টিপাথরের দু’টি মূর্তিসহ গ্রেফতার ২

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে উদ্ধার করেছে কষ্টিপাথরের দু’টি মূর্তি। এসময় ২ জনকে আটক করেছে র‌্যাব।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের নজরুল ইসলাম রতনের বাড়ি থেকে ৬ কেজি ৪’শ গ্রাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ নজরুল ইসলাম রতনকে আটক করে র‌্যাব। যার আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২কোটি ২৫ লক্ষ টাকা। মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে রতন তার ঘরে সংরক্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। র‌্যাব-৮ এর অভিযান পরিচালনা করেন র‌্যাব-৮ এর ডিএডি নাজির আহম্মেদ। র‌্যাব-৮ এর ডিএডি নাজির আহম্মেদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আগৈলঝাড়া থানায় গতকাল শুক্রবার মামলা দায়ের করেন, যার নং-৮। গতকালই তাকে আদালতে প্রেরন করা হয়। পরে রতনের দেয়া তথ্যের ভিত্তিতে গৌরনদী উপজেলার বাটাজোরের লক্ষ্মণকাঠি গ্রাম থেকে ২৪ কেজি ৩শ’ গ্রাম ওজনের কষ্টিপাথরের অপর একটি শিবলিঙ্গ উদ্ধার করে। এসময় লিটন মিয়া নামক ১জনকে আটক করে র‌্যাব।

Shamol Bangla Ads

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা :
আগৈলঝাড়ায় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বর্ধিত সভা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের উপজেলা কমিটি গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যে পদ-পদবী পেতে উপজেলা আওয়ামীলীগের নেতাদের কাছে দৌঁড়ঝাঁপ শুরু করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ তালিকায় রয়েছে বেশ কয়েকজন অছাত্র ও বিবাহিতরাও। সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি- বিবাহিত ও অছাত্রদের যেন কমিটিতে স্থান না দেয়া হয়। এ উপলক্ষে সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য আজ ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ একযুগ পরে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে।
দলীয়সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদকে সভাপতি ও সোয়েব ইমতিয়াজ লিমনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ ২ বছর হলেও এরপর আর কোন কমিটি গঠন করা হয়নি। একাধিকবার কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও সিনিয়র নেতাদের কারণে কমিটি গঠন সম্ভব হয়নি বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে। উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি পদে ইতোমধ্যেই যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন আগৈলঝাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের বর্তমান সভাপতি বরুণ কুমার বাড়ৈ, সহ-সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উজ্জ্বল খলিফা। সাধারণ সম্পাদক পদে কলেজ ছাত্রলীগ অর্থ সম্পাদক সাগর সেরনিয়াবাত, রতœপুর ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাখন সেরনিয়াবাতের পুত্র রতন সেরনিয়াবাত, আমিন হাওলাদার, সুমন অধিকারী, নান্না মল্লিকসহ প্রমুখ। ছাত্রলীগের কমিটিতে পদ-পদবী পেতে ইতিমধ্যেই যারা দৌঁড়ঝাঁপ শুরু করেছেন তাদের মধ্যে অনেকেরই ছাত্রত্ব নেই। অনেকে আবার বিয়ে করে সংসারিক কাজকর্ম ও সন্তান-সন্ততি নিয়ে ব্যস্ত রয়েছেন। উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে ইতিমধ্যেই যাদের নাম শুনা যাচ্ছে তাদের অনেকের বিরুদ্ধেই বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কমিটিতে স্থান পেতে ছাত্রলীগের নেতাকর্মীরা সিনিয়র নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে। কমিটি গঠনে ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যাদের দলে অবদান রয়েছে তাদেকে যেন কমিটিতে স্থান দেয়া হয়। তাহলে সংগঠন শক্তিশালী হবে এবং সংগঠনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। ছাত্রলীগ সমর্থনকারী সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, অছাত্র ও বিতর্কিত নেতাকর্মীদের বাদ দিয়ে যেন উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য আজ শনিবার উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ নভেম্বর আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একারণে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা এসেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads