ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের কোর্টপাড়া থেকে ৯টি তাজা হাত বোমা উদ্ধার করেছে র্যাব। ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভোররাতে রাস্তার পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর কুদরত-ই খুদা জানান, গোপন খবরের ভিত্তিতে ভোররাতে র্যাবের একটি বিশেষ দল শহরের কোর্টপাড়ায় অভিযান চালায়। সেসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা জনৈক খলিলুর রহমানের বাড়ির সামনে রাস্তার পাশে বোমাগুলো ফেলে পালিয়ে যায়। দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো নিয়ে জড়ো হয়েছিল বলে র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।




