ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রবিবার সারাদেশে সম্মিলিত ইসলামী দলের সকাল-সন্ধ্যা হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ১২:৫১ অপরাহ্ণ

islami-4_শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমননাকর মন্তব্য করায় সদ্য অপসারিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করায় আগামী ২৬ অক্টোবর রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দল। ২২ অক্টোবর বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মওলানা জাফরুল্লাাহ খান ওই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, বেধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা।
এর আগে ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী দলগুলোর এই জোট। পরে আল্টিমেটাম ২২ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে তা না হলে ২৬ অক্টোবর হরতাল পালনের হুমকি দিয়েছিল ইসলামী সংগঠনগুলো।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads