বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে উপজেলার জিয়াবাড়ী দক্ষিণদুয়ারী গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ভারতীয় ১শ’ ৫০ বোতল ফেন্সিডিলসহ কুক্ষাত মাদক ব্যাবসায়ী মুক্তারুল ইসলাম (৩৫) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মুক্তারুল ইসলামসহ ৪ চোরাইকারবারী চোরাই পথে সীমান্ত থেকে গতকাল বুধবার ভোর ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী দক্ষিণদুয়ারী গ্রামের রাস্তার সামনে এসে পৌছালে ওইসময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কে,এম জগলুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যাবসায়ীদের ধাওয়া করলে এসময় তিন মাদক ব্যাবসায়ী পালিয়ে গেলেও মাদক বহণকারী মুক্তারুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। পরে তার ব্যাগ তল্লাশী চালিয়ে ভারতীয় ১শ’ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তাকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে পাঠিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় থানায় গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মুক্তারুল ইসলামসহ চারজনকে আসামী করে গতকাল মামলা দায়ের করা হয়।

বালিয়াডাঙ্গীতে ব্যাপকভাবে গরুচুরি বৃদ্ধিতে কৃষক দিশেহারা
এক সপ্তাহের ব্যাবধানে ৭টি চুরি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েকদিনের ব্যবধানে ব্যাপকভাবে গরুচুরি বৃদ্ধিতে কৃষক দিশেহারা হয়ে পরেছে। গত এক সপ্তাহে চার কৃষকের ৭টি হালের গরু চুরি সংঘটিত হয়েছে। গরুচুরি বৃদ্ধিতে কৃষকেরা চাষাবাদ করতে দিশেহারা হয়ে পরেছেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী থুকরাবস্তী গ্রামের মরহুম আশির উদ্দিনের ছেলে কৃষক আইনুল হকের বাড়ীতে গত শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী চোরের দল এসে কৌশলে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে তার দুটি হালের বলদ গরু চুরি করে নিয়ে গেছে। সেইদিন থেকে কুষক আইনুল হক তার চুরি হওয়া হালের বলদ গরুর সন্ধানে বাড়ী থেকে বেড় হলে অবশেষে দুটি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের মরহুম তসলিম উদ্দিনের ছেলে কশায় এন্তাজুল হকের বাড়ী থেকে চুরিকৃত একটি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপর গরুটির সন্ধান পায়নি এযাত। এব্যাপারে গতকাল কৃষক আইনুল হক বাদী হয়ে কাশিডাঙ্গা গ্রামের কশাই এন্তাজুল হকসহ চারজনকে আসামী করে স্থানীয় থানায় মামলা দায়ের করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ গরুচুরি মামলার আসামীদের কাউকেও গ্রেফতার করতে সক্ষম হয়নি।
এদিকে, অজ্ঞাতনামা দুস্কৃতিকারী চোরের দল গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বেউরঝাড়ী নয়াপাড়া গ্রামের মৃত রামপালের পুত্র কৃষক আলানু পাল এর বাড়ীর গোয়াল ঘরে সিদ কেটে তার একটি গাভী গরু চুরি করে নিয়ে যায়। এব্যাপারে কৃষক আলানু পাল বাদী হয়ে গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে গভীর রাতে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী চোরের দল বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া গুলিবস্তী গ্রামের সরবাতু মোহাম্মদের ছেলে কৃষক সোলেমান আলীর বাড়ীতে কৌশলে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে তার দুটি হালের বলদ গরু চুরি করে নিয়ে গেছে। এযাত তার চুরি হওয়া গরু দুটির সন্ধান না পেয়ে সে এখন দিশেহারা হয়ে পরেছেন।
অপরদিকে, একই সময়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী চোরের দল উপজেলার চাড়োল কোণপাড়া গ্রামের কৃষক আব্দুল বাসেদের বাড়ীর গোয়াল ঘরে সিদ কেটে তার এক জোড়া হালের বলদ গরুচুরি করে নিয়ে যায়। সেইদিন থেকে কুষক আব্দুল বাসেদ তার চুরি হওয়া হালের বলদ গরু সন্ধানে বাড়ী থেকে বেড় হলে অবশেষে এলাকাবাসীর সহায়তায় পার্শ্ববতী হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের গরুর খোয়ার থেকে চুরিকৃত একটিমাত্র গরু উদ্ধার করে বাড়ীতে ফিরে নিয়ে এলেও অপর গরুটির সন্ধান এযাত পায়নি। এ পর্যন্ত ৭টি চুরি হওয়া হালের বলদ গরুর মধ্যে ২টি গরু উদ্ধার হয়েছে। অত্র উপজেলায় গরু চুরির প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি হওয়ায় এলাকার কৃষকের এখন ঘোয়াল ঘরে নিঘুম রাত্রী যাপন করে আসছে।

বালিয়াডাঙ্গীতে সহকারি শিক্ষা কর্মকর্তাগণ শিখন স্কুল পরিদর্শন
সেভ দ্যা চিল্ডেন ইউএস’র অর্থায়নে এবং ইউরোপীয়ন ইউনিয়নের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কতৃক পরিচালিত শিখন কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের অধিনে ১৫২টি শিখন স্কুলের কার্যক্রম চলছে। এই কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও জাহিদ হাসান গতকাল সকাল ১১টায় উপজেলার লালাপুর দিঘলবস্তী দুটি শিখন স্কুল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিখন কর্মসূচীর শিক্ষক প্রশিক্ষক তাহ্মিনা খাতুন, এলএফ আলমগীর হোসেন। উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও জাহিদ হাসান লালাপুর দিঘলবস্তী দুটি শিখন স্কুল পরিদর্শনকালে শিক্ষিকা রুবী আক্তার ও জেসমিন নাহার নিকট শিখন কার্যক্রমে শিক্ষার অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেয় এবং শিক্ষার উপকরণ সরবরাহ দেখে খুশি হয়ে প্রশংসা করেন।
পরে শিখন স্কুলের শিক্ষার্থীদের অধ্যায়ন, পড়া লেখা, জাতীয় সঙ্গীত, শপথ, গান, কবিতা অভিনয়ের সাথে শোনে প্রশংসা করে পরিদর্শন বহিতে নোট করেন।
বালিয়াডাঙ্গীতে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূর্চী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূর্চী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রিয়াজুল ইসলাম।
সভায় শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তৈয়বা খাতুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- প্রভাষক দবিরুল ইসলাম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন-স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক- শাহিনুর রহমান। আলোচনা শেষে শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
বালিয়াডাঙ্গীতে আশা’র উদ্যেগে নেতৃত্বে বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আশা’র-১,২ পৃথক দুটি বাঞ্চের উদ্যেগে অফিস সম্মেলন কক্ষে উপজেলার ৫০টি বিভিন্ন সমিতির ৫০ জন দলনেত্রীদের নিয়ে দিনব্যাপী নেতৃত্বে বিকাশ ও দল উন্নয়ন দ্বিতীয় ধাপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- আশা বালিয়াডাঙ্গী আঞ্চলিক কার্যালয়ের এরিয়া ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন- আশা’র-১,২ বাঞ্চের ম্যানেজার আমিনুল ইসলাম ও আব্দুল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।




