পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবার নীলফারীর বড় মাঠে ২০ দলীয় জোটের আয়োজনে জনসভা সফল করার লক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের নেতৃত্বাধীন উপজেলা যুব দলের সাবেক সভাপতি ও রংপুর জেলা যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু আজাদ বাবলু, যুব নেতা প্রভাষক মনোয়ার হোসেন,ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম সরকার, ইমরান, শাহানুর, আতোয়ার রহমান, মালেক সর্দার, মিজানুর রহমান মিজান, আরিফুল ইসলাম সাগর, মেহেদী হাসান, মুন্না তালুকদার, সুমন, স্বপন জিয়া, সেলিম প্রমুখ। বক্তাগন বলেন, আজকের জনসভা সফল করার লক্ষে ১৫টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নীলফামারীর উদ্যোশে রওনা দেওয়ার জন্য আহ্বান জানান। নুর মোহাম্মদ মন্ডলের নেতৃত্বে আগামীতে হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনরুদ্ধারে আমরা পীরগঞ্জ থেকে সোচ্চার আন্দোলন গড়ে তোলা হবে। পীরগঞ্জের মাটি নুরু মন্ডল ও বিএনপির ঘাটি। বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার কে উৎখাত করে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অবশেষে পীরগঞ্জের রায়পুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রংপুরের পীরগঞ্জে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দিনাজপুর বোর্ড কর্তৃক ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্রাচার্য স্বাক্ষরিত স্মারক নং- ২/এস/১০৩/৬৪৪২ (৬) তারিখ- ২০/১০/১৪ ইং মোতাবেক মাহামুদুল হক তুষারকে সভাপতি, সিরাজুল ইসলাম অভিভাবক সদস্য, মুর্শিদা বেগম শিক্ষক প্রতিনিধি ও পদাধীকার বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট ওই এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
পীরগঞ্জে খালাশপীর মাদ্রাসায় সভাপতি হতে প্রাণী সম্পদ বিভাগের এক কর্মচারীর আবারও মাসের পর মাস ঢাকায় অবস্থান
রংপুরের পীরগঞ্জে খালাশপীর সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক এক সদস্য ও উপজেলা প্রানী সম্পদ অফিসে কর্মরত সরকারি কর্মচারী কর্তৃক অনিয়ম- দূর্নীতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে ওই মাদরাসা ধ্বংসের ষড়যন্ত্রে সরকারি দফতরে কর্মরত এক কর্মচারী মেতে উঠেছেন গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় শিক্ষকদের বেতন বোনাস উত্তোলনের চেষ্টা করলে সাবেক ওই সদস্য নিজেকে সভাপতি দাবী করে ব্যাংক ম্যানেজারকে কোন প্রকার বিল বেতন প্রদান না করার নির্দেশ দেন। এদিকে বর্তমান সভাপতি ও মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু হাই কোর্টে রীট করে ৬ মাস পর্যন্ত তার সভাপতির কার্যকাল বর্ধিত করে নিয়ে আসেন। ফলে নুর মোহাম্মদ মঞ্জুর স্বাক্ষরে সকল বিল ভাতা উত্তোলনের হাই কোর্টের দেওয়া নির্দেশকে অমান্য করে প্রানী সম্পদ বিভাগে কর্মরত সরকারি কর্মচারী আনিছার রহমান হাইকোর্ট কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সোনালী ব্যাংকের ম্যানেজারকে হুমকী, ধামকী প্রদর্শনের মাধ্যমে শিক্ষক কর্মচারীর বিল বন্ধ করার পায়তারায় মেতে উঠেছিল। উল্লেখ্য ওই প্রতিষ্ঠানে ৩ মাস অবৈধভাবে ওই আনিছার রহমান সভাপতি থাকাকালীন সময়ে নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন ধরনের দূর্ণীতি, অর্থ আতœসাৎ ও মাদ্রাসার ফান্ডের টাকা সুপারের স্বাক্ষর জাল করে উত্তোলনের চেষ্টা কালে সে সময় ব্যাংক জালিয়াতির মামলাতেও উল্লেখিত আনিছার রহমান জড়িয়ে পড়েন। যার মামলা নং- ১৮ তারিখ ২০১১ সাল। এছাড়াও ২০১৩ সালে সকলের অজান্তে মাদ্রাসার গুদাম থেকে তালা ভেঙ্গে ধান বের করে বিক্রি করেছেন। শুধু তাই নয় নিজের আতœীয় স্বজনকেও চাকরী দিয়েছেন। কিন্তু সভাপতির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি নিজেকে সভাপতি দাবী করে আসছেন। তাই তিনি বর্তমান সভাপতি নুর মোহাম্মদ মঞ্জুকে, হাই কোর্টকে মানেন না। কেউ মানুক না মানুক তিনি একাই সভাপতি।এদিকে গত শনিবার রাত্রে উপজেলার প্রানী সম্পদ বিভাগের ওই সরকারি কর্মচারী চাকরী বাদ দিয়ে সভাপতি হবার নেশায় ও লোভে ঢাকায় বিভিন্ন অফিসে ধরনা দিচ্ছেন বলেও একটি বিশ্বস্ত সুত্র দাবী করেছে। এদিকে তার ষ্টেশন ত্যাগ করা সম্পর্কে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান কিছু জানেন না বলে জানিয়েছেন। এছাড়া মাদ্রাসার জমি তিনি নিজ নামে লীজ সুত্রে নিয়ে পৈত্রিক সম্পত্তির মতো ভোগ দখল করছেন বিগত ১১ বছর ধরে। মাদ্রাসার ১৬ বিঘা জমি নিজে আবাদ করে খাচ্ছেন এখনও। ১১ বছরে প্রায় মাদ্রাসা কর্তৃপক্ষ আনুমানিক ১০ লক্ষ টাকা পাবেন বলে মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি দাবী করেছেন। সরেজমিন মদনখালী- খালাশপীর এলাকায় গেলে ওই এলাকার বেশ কিছু দরিদ্র কৃষক বাবু (৬০), শামসুল (৭৮), সুজন (৪৫), সুমন (৩৫, বিপ্লব (৩০), রউফ (৫৫), মোর্শেদুল (৪০) এরা অভিযোগের সুরে এ প্রতিবেদককে বলেন- ভাতিজা হামরা গাও গ্রামের মানুষ, ৩ / ৪ টা গরু ,বকরি লালন পালন করি, আর সংসার চালাই । সিগলার ওসুখ বিসুখ হলি আগে হামার আনিচার মিয়া আলচিলো, গেল ঈদের পর থাকি ক্যাম্বা আর আসে না। তার বোলে ঢাকাত চাকরী হচে। কওতো ভাতিজা হামরা এই গরু, বকরীগুলো এখন কেংকরী লালন পালন করি বাহে? এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাসুদার রহমান জানান- আমি শুনেছি তিনি এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছেন। কিন্তু অফিস ফাঁকি দিয়ে যদি ঢাকায় গিয়ে থাকেন,তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রানী সম্পদ বিভাগের কর্মচারী আনিছার রহমানের সাথে তার মুঠোফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খুব শিঘ্রই উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, ছাত্র, অভিভাবকরা।




