ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২১, ২০১৪ ৮:৪৬ অপরাহ্ণ
কুমিল্লায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী পৃথক দু’টি বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার বুড়িচং ও সদর দক্ষিণ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন ডিবি পুলিশ।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ জানায়, জেলার ডিবি’র ইনর্চাজ (ওসি) মোঃ মনিরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে গত সোমবার রাতে এসআই আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ ১ জনকে আটক করে। একই রাতে জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১শ’ ৫০ পিছ ফেনসিডিলসহ আরেক যুবককে আটক করে। আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পৌরকরা গ্রামের মৃত সামাদ আজাদের ছেলে আবদুল হামিদ রনি (২৭), কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের মিজানুর রহমানের ছেলে মাসুম (২০)। ডিবি পুলিশ সূত্রে আরও জানায়- মাসুম বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের ফেনসি সম্রাট কামাল হোসেনের মাদক দ্রব্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা ধরে মালামাল সরবরাহসহ কেনা-বেচা করে আসছে।

কুমিল্লায় বিজিবি‘র অভিযানে মাদকদ্রব্য জব্দ

Shamol Bangla Ads

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় সহকারী পরিচালক গাজী আবুল হাশেম চৌধুরীর নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার ঈদগাঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১শ’ ৮৮টি ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করেছে বিজিবি-১০। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৫৫ বোতল, গাঁজা সোয়া ৮ কেজি, ভারতীয় তালা ১শ’ ৪৪ টি, নারিকেল তৈল ২৬ বোতল, বাই-সাইকেল ১ টি এবং পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৮ কেজি দেশী আলু আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালখ মো: জাকির হোসেন জানান- কুমিল্লার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৭৫ হাজার ১শ’ ৭৫ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!