ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় বাসদ নেতা ও মাদ্রাসা ছাত্রী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৬:২২ অপরাহ্ণ
বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় বাসদ নেতা ও মাদ্রাসা ছাত্রী নিহত

প্রতীক ওমর, বগুড়া: বগুড়ায় ট্রাক চাপায় বাসদ নেতা কৃঞ্চ কমল (৪২) ও মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নাজনিন আকতার (৮) নিহত হয়েছে। নাজনিনের ছোট বোন নাদিয়া আকতার (৬) গুরুতর আহত হয়েছে। মাদরাসা ছাত্রী হতাহতের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সকাল ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি শহরের জামিলনগর থেকে বের হয় বাসদ নেতা কৃষ্ণ কমল মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কৃঞ্চ কমল বগুড়া জেলা বাসদের কনভেনশন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং জয়পুরহাট ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া সদর থানার ওসি ফয়জুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।
এদিকে, সদরের নওদাপাড়া গ্রামের জাবেদ আলীর দুই শিশু কন্যা মাদ্রাসা ছাত্রী নাজনিন আকতার (৮) ও নাদিয়া আকতার (৬) সকাল পৌনে ১০টার দিকে পার্শ্ববর্তী নবীগঞ্জ দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই শিশু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাজনিন আকতার মারা যায়।
দূর্ঘটনার পরপরই এলাকাবাসী গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। তাদের দাবী মহাসড়কের পার্শ্বে স্কুল মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মহাসড়কে কোন ¯পীড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনায় অনেকের প্রানহানী ঘটছে। একারনে সেখানে ¯পীড ব্রেকার নির্মানের দাবীতে মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার আহবান জানান । কিন্তু বিক্ষুব্ধ লোকজন ¯পীড ব্রেকার নির্মানের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না বলে জানিয়ে দেয়। পরে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুর রহিম ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহম্মেদ খান সড়ক ও জনপথ বিভাগের বরাত দিয়ে সেখানে স্পীড ব্রেকারে নির্মাণের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১ টায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়। দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় পার্শ্বে শত-শত যানবাহন আটকা পড়ে।

Shamol Bangla Ads

উত্তরের দুই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ

গেল বন্যায় উত্তরাঞ্চলের দুই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনর্বাসনে প্রায় ২ কোটি টাকার বিশেষ প্রনোদনা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে বগুড়া ও সিরাজগঞ্জ। কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যেই কাজ শুরু করেছে কৃষি বিভাগ। কর্মসূচির আওতায় দুই জেলার ১১ উপজেলার সাড়ে ১৮ হাজার কৃষককে গম, সরিষা, ভুট্রা ও বোরো চাষের উপকরণ দেয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র আঞ্চলিক কার্যালয় সূত্রে জানাগেছে, সাম্প্রতিক বন্যায় বগুড়া ও সিরাজগঞ্জ জেলার প্রায় দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাছাইকৃত প্রায় সাড়ে ১৮ হাজার প্রান্তিক কৃষককে বিশেষ প্রনোদনা প্রদানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় মোট ১ কোটি ৮০ লাখ ৮১ হাজার ২২৩ টাকা মূল্যের কৃষি উপকরণ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরন করা হবে। বগুড়ায় ক্ষগ্রিস্ত উপজেলার মধ্যে রয়েছে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, ধুনট, শেরপুর ও শাজাহানপুর উপজেলার আংশিক। সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ ও কামারখন্দ উপজেলা।
বগুড়ায় গম চাষে ১ হাজার ৩৪০ জনকে ২০ লাখ ৩০ হাজার ১’শ টাকা, সরিষা চাষে ২ হাজার ৬৮০ জনকে ২০ লাখ ৭৯ হাজার ৬০ টাকা, ভুট্রা চাষে ১ হাজার ৩৪০ জনকে ১৩ লাখ ৬০ হাজার ১’শ টাকা এবং বোরো চাষে ৩ হাজার ৫৭০ জন চাষীকে ৩২ লাখ ৪ হাজার ৭৫ টাকার কৃষি উপকরণ দেয়া হবে। সিরাজগঞ্জ জেলায় গম চাষে ১ হাজার ৪৫০ জনকে ২১ লাখ ৯৬ হাজার ৭৫০ টাকা, সরিষা চাষে ২ হাজার ৯’শ জনকে ২২ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা, ভুট্রা চাষে ১ হাজার ৪৫০ জনকে ১৪ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা এবং বোরো চাষে ৩ হাজার ৮৬৫ জনকে ৩৪ লাখ ৬৮ হাজার ৮৩৮ টাকার কৃষি উপকরণ দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত একেক জন প্রান্তিক চাষি এক বিঘা জমিতে গম চাষের জন্য ২০ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, পরিবহন ও আনুষঙ্গিক খরচসহ ১৫১৫ টাকা করে পাবে। সরিষা চাষে পাবে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, পরিবহন ও আনুষঙ্গিক খরচসহ ৭৭৯ টাকা ৫০ পয়সা। ভুট্রা চাষে ৪ কেজি বীজ ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, পরিবহন ও আনুষঙ্গিক খরচসহ ১০১৫ টাকা। বোরো চাষে পাবে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, পরিবহন ও আনুষঙ্গিক খরচসহ ৮৯৭ টাকা ৫০ পয়সা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ এইচ এম বজলুর রশীদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্তপ্রান্তিক চাষিদের পূনর্বাসনে সরকারের গৃহীত প্রনোদনা কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের তালিকা তৈরির কাজ শেষে দ্রুত তাদের হাতে কৃষি উপকরণ পৌছে দেয়া হবে।

Shamol Bangla Ads

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী ছুরিকাহত

বগুড়ায় অভ্যন্তরীন কোন্দলের জের ধরে শহর স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী ছুরিকাহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার জেল খানা মোড়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
জানাগেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক নাসিমুল বারি নাসিমের সাথে শহরের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যার পর নাসিম গ্র“পের কর্মীরা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় মহিদুলের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় অফিসের নীচে রাখা একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যার পর থেকেই মহিদুল তার সমর্থকদের নিয়ে নাসিম গ্র“পের ওপর হামলার উদ্দেশ্যে জলেশ্বরীতলা এলাকায় মটর সাইকেল মহড়া দেয়। রাত ৯টার দিকে জেল খানার মোড়ে নাসিমের দুই সমর্থক জন (১৮) ও রুদ্রকে (১৮) পেয়ে মহিদুলের সমর্থকরা উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেেিডকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মঞ্জুরুল হক ভুঞা জানান এই ঘটনার পর জলেশ্বরীতলা এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। তিনি আরো জানান মহিদুলের অফিসে হামলার জের ধরেই দুই জনকে ছুরিকতাঘাত করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

সরকার কর্তৃক আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের শেরপুরে রোডের ঠনঠনিয়া থেকে শুরু হয়ে মিছিলটি মোহাম্মদ আলী হাসপাতালে সামনে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় স্কুল কার্যক্রম সম্পাদক জাকির হোসেন সেলিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি আলাউদ্দিন সোহেল, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, অফিস সম্পাদক সাব্বির শাহরিয়ার শুভ, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ, সাবেক শিবির নেতা সাইফুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণে দেশের মানুষ এমনিতেই দুঃসহ জীবন যাপন করছে। এরপরও নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। এসব নিত্যপণ্যের দাম বাড়ানো হলে জনগণের জীবন আরও দূর্বিসহ হয়ে উঠবে। তাই জনগণের কষ্টের কথা ভেবে নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানো যাবেনা। নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads