ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলা জাগপার উদ্যোগে মধ্যবর্তী জাতীয় নির্বাচন ও সংবিধানের ১৬তম সংশোধনী বাতিলের দাবীতে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা জাগপার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইকবাল আহমদ সেলিমের সঞ্চালনায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাগপার সভাপতি আমিনুল ইসলাম বকুল। জাগপা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাচ্চু, জাগপা নেতা সুহেল আহমদ চৌধুরী মুকুল, যুব জাগপা নেতা আবু সালেহ, জেলা জাগপা নেতা আব্দুল খালিক, সুমন দাস, গোলাম হোসেন, লালু মিয়া, হুমায়ূন কবির, সুহেল আহমদ প্রমুখ। প্রধান অতিথি আমিনুল ইসলাম বকুল বলেন, ১৯৭১সালে ৭কোটি মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠদলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানী গণতন্ত্র বিরোধী শক্তি গণতন্ত্রকে সম্মান ও মর্যাদা দেয় নাই বলে আজ আমরা স্বাধীন গণপ্রজাতন্ত্রী সরকার হিসেবে বিশ্ব দরবারে এবং বিভিন্ন দেশে শান্তি রক্ষায় আমরা প্রশংসা ও সুনাম অর্জন করে আসছি। আজ গণতন্ত্র অনুপস্থিত থাকায় বিশ্ব দরবার থেকে আমরা স্বৈরাচারি একনায়কতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি লাভ করছি। তাই এ কলঙ্কের কালিমা থেকে মুক্তি দিয়ে জরুরী ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধিনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধানের ১৬তম সংশোধনী বাতিলের জন্য তিনি সরকারের নিকট জোর দাবী জানান।

ছাতকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা উত্তর ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ছাতক শিবির কার্যালয়ে উপজেলা উত্তর শাখার সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সভাপতি শাহীন কাওছার সানির পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবির কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সভাপতি সাজ্জাদুর রহমান, ছাতক পৌর জামায়াতের আমীর এড.রেজাউল করিম তালুকদার, নায়েবে আমীর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড.সুফি আলম সোহেল, জেলা সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন। দারসুল কোরআন পেশ করেন, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন, আব্দুর রহমানও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, শিবিরের সাথী আব্দুল বারী দিনার।
এছাড়া গোবিন্দগঞ্জে ছাত্রশিবির উপজেলা পূর্ব, দক্ষিণ ও পশ্চিম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত পৃথক কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুর রাজ্জাক। আব্দুল তাহিদের সভাপতিত্বে ও ইমরুল হাসানও হাফেজ বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবির সভাপতি সাজ্জাদুর রহমান, জেলা জামায়াতের উলামা মাশায়েখ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, ছাতক উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মখছুছুর রহমান, ছাতক পৌর আমীর এড.রেজাউল করিম তালুকদার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড.সুফি আলম সোহেল, জেলা সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন, প্রকাশনা ও শিক্ষা সম্পাদক জুবাইর আহমদ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল, পৌর ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মনসুর আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

ছাতকে হাজী সুলতান আলীর কুলখানি সম্পন্ন
ছাতক পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী ফারুক আহমদ জাবেদ ও কালারুকা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক এমদাদুর রহমান ইমদাদের পিতা বিশিষ্ট সমাজসেবী হাজী সুলতান আলীর কুলখানি ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামে অনুষ্ঠিত কুলখানি পূর্ব দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি ইমাদ উদ্দিন, জেলা জাগপা সভাপতি আমিনুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান অদুদ আলম, উপজেলা আনসারও ভিডিপি অফিসার আব্দুল মালেক, হাজী আব্দুল করিম, কালারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, আব্দুল মন্নান মেম্বার, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক আমিরুল হক, নির্বাহী সদস্য ছায়েম আহমদ, যুবদল নেতা ইব্রাহিম আলী রাসেল, সাজ্জাদুর রহমান, আমিরুল ইসলাম, হাজী শাহজাহান, পেপারমিল আনসারও ভিডিপি কমান্ডার মুহিবুর রহমান, কালারুকা ইউপি দলপতি ফারুক আহমদ, ছাত্র নেতা রইছ উদ্দিন রানা প্রমুখ। পরে অনুষ্ঠিত কুলখানিতে এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
ছাতকে সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা-পুত্র মুখোমুখি
ছাতকে পিতার বিরুদ্ধে পুত্রের সম্পত্তি আত্মসাতের অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাযায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আরব আলীও তার পুত্র আনছার আলীর মধ্যে দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ২০০৮সালে সৎ মা আঙ্গুরা বেগম ও ভাই আশরাফ আলীর বিরুদ্ধে ছাতক থানায় জিডি (নং-২৪৮, তাং-০৭/০৬/০৮ইং) করেন। এছাড়া জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়াসহ বিভিন্ন অভিযোগে পিতা আরব আলীর বিরুদ্ধে গত ১৫আগষ্ট আনছার আলী ছাতক থানায় লিখিত এজাহার দায়ের করে। এরপর গত ১৬অক্টোবর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দিলোয়ার হোসেন নজমুলের কাছে লিখিত অভিযোগ করেছেন। এতে গোবিন্দগঞ্জ নতুনবাজারে প্রায় ১৭বছর আগে তার পিতা তাকে টাকার বিনিময়ে দুটি দোকানগৃহ দান করেন। কিন্তু আরব আলী পরবর্তীতে এগুলো অন্যের কাছে বিক্রি করে দেন। এখন তাকে ভিটে-বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে প্রতিপক্ষরা। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। ফলে আনছার আলী তার পরিবার পরিজনকে নিয়ে অসহায় জীবন-যাপন করছেন। এ জন্য তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




