ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিয়ের আগের রাতে যুবক খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ৩:৫৫ অপরাহ্ণ

Khun 2স্টাফ রিপোর্টার : শেরপুরে বিয়ের আগের রাতে খুন হয়েছে এক যুবক। ২০ অক্টোবর সোমবার দুপুরে সদর উপজেলার মুন্সীরচর এলাকা থেকে সুজন মিয়া (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামের জনৈক ছবেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার বিকেলে সুজন বাড়ি থেকে বেড়িয়ে যাবার পর রাতে আর বাড়িতে ফেরেনি। সোমবার দুপুরে একই উপজেলার পার্শ্ববর্তী মুন্সীরচর এলাকায় সড়কের পার্শ্বে থাকা একটি মরিচ ক্ষেতে সুজনের লাশ দেখে কোলাহল শুরু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার গলায় জখমসহ একটি দড়ি পেঁচানো ছিল। সোমবার নিহত সুজনের বিয়ের দিন ধার্য্য ছিল পাশের গ্রামে। কিন্তু বিয়ের আগের রাতে নিজ এলাকা থেকে প্রায় ৫ কি.মি. দূরে তার লাশ উদ্ধার হওয়ায় ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা বিয়েকে কেন্দ্র করে সুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads