মনির হোসেন বাবুল,রামগঞ্জ(লক্ষ্মীপুর) : সরকারী বিধি লঙ্গন করে ব্যবসায়ীক পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এবং নিষিদ্ধ পলিথিন বিক্রি, হোটেলে পরিবেশ নোংরা রেখে খাবার পরিবেশনের দায়ে রামগঞ্জে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের ২৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২০ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেড কাজী মাহবুবুল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন। জানা গেছে,রামগঞ্জ সোনাপুর বাজারের ভাই ভাই ষ্টোর,তোফাজ্জল হোসেন ষ্টোর,আবুল কালাম ষ্টোর ৩টি চাউলের দোকানে চাউলের মোড়কে পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্ট্রিক বস্তা ব্যবহার করার দায়ে ১৫হাজার টাকা, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ভাই ভাই ষ্টোরের ২হাজার টাকা, এ ছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরীর করার দায়ে রামগঞ্জ শহরের কাজী হোটেলের ও মোহাম্মদিয়া হোটেলে ৪ হাজার টাকা ও ১টি ডেন্টার কেয়ার থেকে ২হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের ২৩হাজার টাকা জরিমান করা হয়েছে ।

রামগঞ্জে মৎস্যজীবি নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ
রামগঞ্জ থানায় গত ১২ অক্টোবর তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় দায়ের করা হয়।
জানা গেছে, ওই মামলায় ধর্ষক ও তার সহযোগীদের সাথে মামলার বাদী একটি কুচক্রী মহলের ইন্দনে রামগঞ্জ মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি নজির আহম্মদের নাম জড়িয়ে দিয়ে হয়রানি করছে। গতকাল সোমবার সকালে মৎস্যজীবি সমিতির উদ্যোগে মামলা থেকে নজির আহম্মদের নাম প্রত্যাহারের দাবীতে একটি সমাবেশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য, রাখেন রামগঞ্জ মৎস্য সমিতির সভাপতি আবুল কাশেম, মৎস্য ব্যবসায়ী আবদুছ ছালাম, আবদুর রশিদ, দেলোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে মৎস্য ব্যবসায়ীরা বলেন, একটি কুচক্রী মহল রামগঞ্জ মাছ বাজার থেকে রামগঞ্জ মৎস্য সমিতি সহ-সভাপতি নজির আহম্মেদকে দূরে রাখার হীন উদ্দেশ্যে ও ফায়দা লুটতে গত ১২ অক্টোবর রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলায় ধর্ষক ও ধর্ষকের সহযোগীদের সাথে তার নাম জড়িয়ে দেয়। অথচ গত ১৩ অক্টোবর লক্ষ্মীপুর জুডিশিয়াল আমলী আদালতে এ ধর্ষণ মামলার ভিকটিম (ধর্ষিতা) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২২ ধারা লিপিবদ্ধ জবানবন্দিতে ধর্ষকের নাম করিম ও ধর্ষণের চেষ্টাকারী খোকন নামের এক যুবকের নাম উল্লেখ করেন।




