ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি আসছে ২৯ অক্টোবর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২০, ২০১৪ ১:২২ অপরাহ্ণ

Flying Carশ্যামলবাংলা ডেস্ক : প্রতিদিন যানজটে কর্মঘন্টা নষ্টের হিসাব যারা রাখেন তাদের জন্যে আসছে সুসংবাদ। প্রথমবারের মতো ২৯ অক্টোবর বাজারে আসছে উড়ন্ত গাড়ি।
দীর্ঘ ২০ বছর ধরে একটানা কাজ করে স্টিফেন কেলিন ওই উড়ন্ত গাড়ি উদ্ভাবন করেছেন। অ্যারোমোবাইলের প্রধান প্রকৌশলী ও সহ-প্রতিষ্ঠাতা কেলিন পরীক্ষামূলকভাবে ‘অ্যারোমোবাইল ২.৫’ নামে মডেলের একটি উড়ন্ত গাড়ি বাজারে এনেছেন। এই গাড়িটি সফলভাবে টেক-অফ এবং ল্যান্ডিংয়ে সক্ষম।
এরই ধারাবাহিকতায় চূড়ান্তভাবে ‘অ্যারোমোবাইল ৩.০’ আগামী ২৯ অক্টোবর বাজারে আসছে। অস্ট্রেলিয়াতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বাজারে উড়ন্ত গাড়ি আনতে চলেছেন কেলিন। ১৯৯০ সাল থেকে উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপদানের কাজ করছে অ্যারোমোবাইল। দৈনন্দিন যানজট থেকে মুক্তি পেতেই আসে উড়ন্ত গাড়ির ধারণা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!