ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে আমন ধান ক্ষেতে আলোর ফাঁদ পেতে পোকা সনাক্ত ও পর্যবেক্ষণে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ৪:৫৯ অপরাহ্ণ

PIC -19-10-14  -Pআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় আলোর ফাঁদ পেতে রোপা আমন ধানের পোকা সনাক্ত করণ ও পর্যবেক্ষন এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন এলাকায় এ আলোর ফাঁদ পেতে ক্ষেতের পোকা সনাক্ত ও পর্যবেক্ষন করার পাশাপাশি পোকা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় ধান ক্ষেতে তেমন কোন পোকার আক্রমন দেখা যায়নি। ফলে এবারও রোপা আমন ধানের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মেীসুমে আদমদীঘি উপজেলায় ১২ হাজার ৬ শত ১৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়। এ পর্যন্ত প্রায় ৯০ ভাগ জমিতে ধানের শীষ বের হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭ টায় আদমদীঘি সান্তাহার পৌর সভার বশিপুর বাঁশহাটির মোর নামক এলাকায় আমন ক্ষেতে এমনই আলোর ফাঁদ পেতে পোকা সনাক্ত ও পর্যবেক্ষন কার্যক্রম চালানো হয়। আলোর ফাঁদ স্থাপনে এলাকায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা পরিচালক আব্বাস আলী ধান ক্ষেতে পোকা মাকড় ও রোগ বালাই দমন ও ধানের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্পর্কে কৃষকদের মাঝে আলোকপাত করেন। এসময় কৃষি অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ.এইচ বজলুর রশীদ, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক নুরুজ্জামান, উপ-পরিচালক চন্ডিদাস কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আদনান বাবু, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার হোসেন আলী, উপ-সহকারি কৃষি অফিসার সামছুল কুদ্দুছ, মন্তেজার রহমান,খাদেমুল মাসুদ সহ স্থানীয় কৃষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষিবিদ শাহাদুজ্জামান জানান, এ বছর রোপা আমন ধানের ক্ষেতে পার্চিং করায় পাখির মাধ্যমে পোকা দমন হয়েছে। এছাড়া জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করায় রোগ ও পোকা মাকড়ের আক্রমনও কম হয়েছে।

আদমদীঘিতে কোলের সন্তান রেখে গৃহবধু রহস্যজনক নিখোঁজ

Shamol Bangla Ads

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একমাত্র কোলের কন্যা সন্তান রেখে সান্তাহার স্বাশুড়ীর সাথে চিকিৎসা করতে এসে জোসনা (২২) নামের এক গৃহবধু রহস্যজনক নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার সকালে ওই গৃহবধুর স্বামী উপজেলার ছাতনি গ্রামের রায়হান আলী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
জানাযায়, আদমদীঘির ছাতনি গ্রামের রায়হান আলী প্রায় ৭ বছর পূর্বে আক্কেলপুরের হাট তিলকপুর গ্রামের জোসনা বেগমকে বিয়ে করে। তাদের জুঁই নামের সাড়ে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত শনিবার বেলা ১০ টায় জোসনা বেগম তার মেয়েকে বাড়ী রেখে স্বাশুড়ী রেহেনা বেগমকে নিয়ে চিকিৎসা করার জন্য ছাতনি থেকে সান্তাহার ডাক্তারের নিকট আসেন। এরপর স্বাশুড়ীরে ডাক্তারের নিকট রেখে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল সাথে খোঁজাখুঁজি করেও অদ্যবদি গৃহবধু জোসনার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়।

আদমদীঘিতে ভটভটি উল্টে ছয় জন আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-সান্তাহার মহা সড়কের আদমদীঘির মুরইল নামকস্থানে গতকাল রবিবার বেলা ১১ টায় ভটভটি উল্টে ছয় জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় সোনাতলা উপজেলার ছোট বালুয়াহাট গ্রামের রেজাউল করিম (৩৬) ও ফজলুল হক (৪৫) কে বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্ন্যন্যদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, গতকাল রবিবার সকালে সোনাতলা থেকে একটি ভটভটি যোগে উল্লেখিত ব্যাক্তিরা সূতা কেনার জন্য আদমদীঘির সাওইল বাজারে আসছিল। ওই সময় ও স্থানে ভটভটি উল্টে এ দূঘটনা ঘটে।

Need Ads