ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে বিষাক্ত ইনজেকশান দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ : ঘাতক স্বামী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ৭:৪১ অপরাহ্ণ
সাপাহারে বিষাক্ত ইনজেকশান দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ : ঘাতক স্বামী গ্রেফতার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার উমইল হাট খোলায় মোঃ হাবিবুল্লাহ পলাশ নামের এক গ্রাম ডাক্তারের বিরুদ্ধে বিষাক্ত ইনজেকশান দিয়ে নিজ স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার দিবাগত মধ্যে রাতে অভিযান চালিয়ে নিহত গৃহবধু মোসাঃ খালেদা আক্তার (২৪) এর লাশ উদ্ধার সহ ঘাতক স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী সুত্রে জানাগেছে উমইল হাট এলাকার বাসিন্দা ও উমইল বাজারের জেরিন ফার্মেসীর মালিক ডাঃ মোঃ হাবিবুল্লাহ পলাশ প্রায় ৫ বছর পুর্বে পার্শ্ববর্তী জবাই গ্রামের অতিদরিদ্্র আবুল কালাম ওরফে কালীমোল্লা দোকানীর কন্যা কলেজ ছাত্রী মোসাঃ খালেদা আক্তার কে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়ের পর থেকে সময়ে অসময়ে খালেদার দরিদ্র পিতা মাতার নিকট থেকে বিভিন্ন প্রকার যৌতুক দাবী করে আসছিল। তার চাহিদা পুরণ করতে না পারায় প্রায় সময় তাদের দাম্পত্য জীবনে বিবাদ লেগে থাকতো। এক পর্যায় তাদের ঘর আলো করে জেরিণ রায়হান নামের একটি কণ্যা শিশুর জন্ম গ্রহণ করে। শিশুটির বর্তমান বয়স সাড়ে ৩ বছর চলছে। খালেদার গর্ভে পুত্র সন্তান না হওয়ায় তার উপর নির্যাতনের মাত্রা দিনে দিনে বাড়তে থাকে। অতি কষ্টে নিজের ভাগ্যর নির্মম পরিহাস মনে করে সকল কষ্ট কে বরণ করে স্বামীর সংসার করতে থাকে গৃহবধূ খালেদা আক্তার। শ্বশুর বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার বিভিন্ন ভাবে চেষ্টা চালায় স্বামী ও তার পরিবারের লোকজন। নিহত খালেদার পরিবারের লোকজন জানান গত ২৮ জুন স্বামী পলাশ খালেদাকে হত্যার উদ্দেশ্যে ম্যাংগো জুসের সঙ্গে বিষাক্ত মেডিসিন খাওয়ায়। পরে সংবাদ পেয়ে খালেদার পরিবারের লোকজন স্বামীর বাড়ী থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পর দিন আশংকাজণক অবস্থায় খালেদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর তার জ্ঞান ফিরে পায় ও পাশে ঘাতক স্বামীকে দেখে চিৎকার করে হত্যা চেষ্টার কথা প্রকাশ করে। অবস্থা বেগতিক দেখে অসুস্থ্য স্ত্রীকে ফেলে চতুর পলাশ সেদিন শিশু কন্যা কে সাথে নিয়ে সবার অগোচরে পালিয়ে আসে। গৃহবধু খালেদা সুস্থ্য হয়ে দরিদ্র পিতার বাড়ীতে অবস্থান নেয়। এ ঘটনার বেশ কিছুদিন পর গ্রামের গন্যমান্য লোকজনের সহায়তায় পলাশ নিজের দোষ শিকার করে আবার খালেদাকে নিজ বাড়ীতে নিয়ে আস্।ে দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারনে সংসারে স্বামী,শ্বাশুড়ী, ননদ, দেবর কেউ থাকে ভাল চোখে দেখতনা। ঘটনার দিন গত শুক্রবার রাত প্রায় ১০টার দিকে স্বামীর বাড়ীতে রহস্য জনক ভাবে গৃহবধূ খালেদা আক্তারের মৃত্যু হয়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ও তাদের মেয়েকে পরিকল্পিত ভাবে আবারো বিষাক্ত ইনজেকশান পুশ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে। সংবাদ পেয়ে রাতেই সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান চৌধুরী ঘটনাস্থলে পৌছে নিহত গৃহবধুর লাশ উদ্ধার সহ ঘাতক স্বামী ডাঃ হাবিবুল্লাহ পলাশ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন ও লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে এস আই শাহীন রেজা জানান নিহত গৃহবধুর বাম হাতে ইনজেকশান পুশ করার দাগ ও কোমরের নিচে আঘাতের দাগ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহ জনক আলামত হিসেবে কিছু বমি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। গৃহবধূর লাশের ময়না তদন্ত রিপোর্ট আসলেই তার মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ দিকে ঘটনাটা ধামা চাপা দিতে প্রভাবশালী একটি মহল জোর চেষ্টা চালিয়ে আসছে।

Shamol Bangla Ads

সভাপতির বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদ করায়
সাপাহার রিপোর্টার্স ফোরাম থেকে সাংবাদিক নয়ন বাবু’কে বহিস্কার

নওগাঁর সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাপাহার মটর শ্রমিক ইউনিয়নের অফিস কেরানী হাফিজুল হকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সহ-সভাপতি সাংবাদিক মোঃ নয়ন বাবু কে গত ১৫ অক্টোবর আজিবনের জন্য রিপোর্টার্স ফোরাম থেকে অন্যায় ভাবে বহিস্কার করা হয়েছে।
প্রকাশ থাকে যে, ২০১৪/২০১৫ ইং অর্থ বছরের রিপোর্টার্স ফোরামের সভাপতি হাফিজুল হক দীর্ঘদিন ধরে রিপোর্টার্স ফোরামের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় থেকে টাকা উত্তোলন করে আত্মসাতের চেষ্টা করে। এ বিষয়ে গত পবিত্র ইদুল আযহার দুইদিন আগে সভাপতি ডাকা একটি মিটিং সকল সদস্য বয়কট করে। গত ১০ অক্টোবর সাধারন সম্পাদকের ডাকা একটি জরুরী মিটিংয়ে সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রয়েল, সহ-সভাপতি নয়ন বাবু, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য প্রদীপ সাহা’র সিদ্ধান্তে সভাপতি হাফিজুল হককে বয়কট ও বহিস্কার করা হয়। এরই জের ধরে গত ১৫ অক্টোবর সভাপতি রিপোর্টার্স ফোরামে একটি মিটিংয়ে সকল সদস্যের সিদ্ধান্ত ছাড়াই সহ-সভাপতি সাংবাদিক নয়ন বাবু’র নামে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করে সহ-সভাপতি সাংবাদিক নয়ন বাবু’ কে আজিবনের জন্য রিপোর্টার্স ফোরাম থেকে বহিস্কার করেন। সহ-সভাপতি সাংবাদিক নয়ন বাবু’ কে বহিস্কার করায় রিপোর্টার্স ফোরামের বেশ কয়েকজন সদস্য সভাপতি হাফিজুল হকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
উলে¬খ্য, রিপোর্টার্স ফোরামের সভাপতি হাফিজুল হক সহ-সভাপতি সাংবাদিক নয়ন বাবুকে বিভিন্ন ভাবে হয়রানী করার জন্য দীর্ঘদিন আগে সদরের চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের এক ছাত্রীকে সাংবাদিক নয়ন বাবু পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রেমের কু-প্রস্তাব দেয়। কলেজ ছাত্রী সে প্রস্তাব প্রত্যাখান করলে হাফিজুল হক (সাংবাদিক নয়ন বাবু) পরিচয়ে সে কলেজ ছাত্রীকে দেখে নেওয়ার হুমকী প্রদান করে। সে সময় কলেজ ছাত্রী মোবাইল ফোনে সব কথা রেকর্ড করে রাখেন। এ বিষয়ে ওই কলেজ ছাত্রী সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের কাছে অভিযোগ করলে তারা রেকর্ড শুনে জানতে পারেন যে সাংবাদিক নয়ন বাবু পরিচয় দিয়ে হাফিজুল হক কলেজ ছাত্রীকে হুমকী প্রদান করেন। সাংবাদিক নয়ন বাবু তাৎক্ষনিক এ বিষয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ ও একটি সাধারন ডায়েরী দায়ের করে। পরে হাফিজুল হক সাংবাদিক নয়ন বাবুর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সাপাহারে মাদকসেবী ও বিক্রেতা আটক

নওগাঁর সাপাহারে তিলনা সরকারী খাসপুকুরের পূর্ব পাড় থেকে মাদক বিক্রি ও সেবনের সময় মোতাহার আলী (৩৬) ও ধনাই হেম্ব্রম (৩২) নামের দুই মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, গত শুক্রবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ তিলনা সরকারী খসপুকুরের পূর্ব পাড় থেকে মাদক বিক্রি ও সেবনের সময় তিলনা ঢেংগী পাড়ার মৃতঃ ইব্রাহিমের পুত্র মোতাহার আলী (৩৬) ও দোয়াশ দিঘীপাড়ার মৃতঃ গোপাল হেম্ব্রমের পুত্র ধনাই হেম্ব্রম (৩২) নামের দুই মাদক সেবী ও ব্যবসায়ীকে ২৯ পুরিয়া গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ আটক করে। রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পরেরদিন সকালে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads