ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুর হাট-বাজারে অবৈধ স্থাপনা অপসারনের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৬, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ
গোপালপুর হাট-বাজারে অবৈধ স্থাপনা অপসারনের দাবিতে মানববন্ধন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুরের ঐতিহ্যবাহী কোনাবাড়ী হাট-বাজারে অবৈধ ভাবে নির্মানাধীন সকল স্থাপনা অবিলম্বে অপসারনের দাবিতে গোপালপুরের সর্বস্তরের জনগণের ব্যনারে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় থানা মোড় চত্ত্বরে আধ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও মানববন্ধনের উদ্যোক্তা মোঃ বেলায়েত হোসেন গোপালপুর পৌর কর্তৃপক্ষ হাট-বাজারের খোলা জায়গায় সরকারী নিয়মনীতি উপেক্ষা করে অবৈধ পন্থায় ১৬ কক্ষ বিশিষ্ট পাঁকা ঘর তৈরি করে ৯৯বছরের জন্য লিজ দেয়ায় হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া আরো দৈনিক কাঁচা বাজারের জায়গা দখল করে আরো ১৫টি রুম তৈরির জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। তিনি অবিলম্বে ওইসব স্থাপনা অপসারনের দাবি জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, একই স্থানে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম ও গোপালপুর থানা পুলিশ এবং হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্র্রনে ছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads